এক্সপ্লোর

ODI World Cup 2023: হাপুস নয়নে কাঁদছেন খুদে, ইংল্যান্ড ম্য়াচের পর তাকে জড়িয়ে ধরে মন জিতলেন মুজিব

ENG vs AFG: মাঠের সাইডলাইনের একেবারে ধারেই ছিল খুদে দর্শকের আসন। খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা মুজিব উর রহমান কাছাকাছি আসতেই তাঁকে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটি।

নয়াদিল্লি: ক্রিকেট কি শুধুই খেলা? হয়ত না। কোনও কোনও দেশের মানুষের কাছে ক্রিকেট মানে জীবন দর্শন। অদম্য লড়াইয়ে ইচ্ছাশক্তি। এক হয়ে ওঠার মঞ্চ। ঠিক যেমন আফগানিস্তান (Afganistan Cricket) শিবির। বিগত কয়েক সপ্তাহ ধরে যে দেশ ভূমিকম্পে বিপর্যস্ত, সেই দেশই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে ফেলেছে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন রশিদ, মুজিব, নবিরা। 

রবিবার ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। কম্পনের উৎসস্থল হেরাট শহর সংলগ্ন এলাকা। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। কিন্তু কম্পনের তীব্রতার নিরিখে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। ম্যাচের জয়ের পরই একটি ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমনকে জড়়িয়ে ধরে কাঁদছেন এই খুদে।  

নিজের সোশ্য়াল মিডিয়ায় কয়েকটি ক্লিপিংস ও ছবি পোস্ট করেছেন মুজিব। সেখানে তিনি লেখেন, ''এই ছোট্ট ছেলেটি আফগানিস্তানি নয়, ভারতীয়। ওর সঙ্গে দেখা করে দারুণ লাগল। ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, ক্রিকেট এক আবেগের নাম। সমস্ত দর্শক ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের জন্য মাঠে এসে গলা ফাটনোর জন্য ও আমাদের পাশে থাকার জন্য়। এভাবেই পাশে থাকবেন সবাই। অনেক অনেক ভালবাসা দিল্লির মানুষদের।''

মাঠের সাইডলাইনের একেবারে ধারেই ছিল খুদে দর্শকের আসন। খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা মুজিব উর রহমান কাছাকাছি আসতেই তাঁকে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটি। তখন আফগানিস্তানের ক্রিকেটারেরা ইংল্যান্ডকে হারানোর আনন্দে মাতোয়ারা। কিন্তু খুদে সমর্থককে উপেক্ষা করতে পারেননি মুজিব। তাকে মাঠে ডেকে নেন আফগান অলরাউন্ডার। কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরেন। খানিক ক্ষণ কথা বলে খুদে ক্রিকেটারকে শান্ত করেন মুজিব। আফগান অলরাউন্ডার বোঝানোর পর থামে তার কান্না। 

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিজের দেশের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের উৎসর্গ করতে চান রাশিদ খান। তারকা আফগান লেগি ম্যাচের পর বলেছিলেন, ''এটা আমাদের কাছে বিশাল জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের বিশ্বাস জোগাবে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য শক্তি দেবে। ক্রিকেট এমনই একটা খেলা, যা আমাদের দেশে সকলকেই আনন্দ দেয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ও আমার দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত আমার দেশ। তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেক ঘর-বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই জয়টা হয়তো কারও মুখে একটু হাসি ফোটাবে। হয়তো সেই ভয়ংকর দিনের কথা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget