এক্সপ্লোর

National Games 2022: শীর্ষ বাছাই মনিকাকে হেলায় হারিয়ে ন্যাশনাল গেমসের ফাইনালে সুতীর্থা

Sutirtha Beat Manika: খেলার ফল বাংলার প্য়াডলারের পক্ষে ১১-৬, ১১-৮, ১০-১২, ১১-৮, ৭-১১, ১১-৬। ম্য়াচ শেষে ম্যাচ আম্পায়ারদের সঙ্গে হাত মেলালেও মনিকার দিকে হাত বাড়াতে দেখা যায়নি সুতীর্থাকে।

সুরাট: মুখ দেখাদেখি প্রায় বন্ধই। একে অপরের সঙ্গে ম্যাচ শেষে হাতও মেলালেন না। সুরাটে চলা ন্যাশনাল গেমসের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন মনিকা বাত্রা। উল্টোদিকে ছিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। কয়েক মাস আগেই এই সুতীর্থা ও প্রাক্তন জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছিলেন মনিকা। এদিন সেই মনিকাকেই প্রায় হেলায় উড়িয়ে দিলেন সুতীর্থা। খেলার ফল বাংলার প্য়াডলারের পক্ষে ১১-৬, ১১-৮, ১০-১২, ১১-৮, ৭-১১, ১১-৬। ম্য়াচ শেষে ম্যাচ আম্পায়ারদের সঙ্গে হাত মেলালেও মনিকার দিকে হাত বাড়াতে দেখা যায়নি সুতীর্থাকে। বোঝাই যাচ্ছিল যে তিক্ততার রেষ এখনও রয়েছে। 

 

কী অভিযোগ এনেছিলেন মনিকা?

নিজের অ্যাকাডেমির ছাত্রী সুতীর্থা মুখোপাধ্য়ায়কে অলিম্পিক্সে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য দোহার অলিম্পিক্স কোয়ালিফায়ারে একটি ম্যাচ ছাড়তে বলেন সৌম্যদীপ। জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন টিটি খেলোয়ার মানিকা বাত্রার। যা নিয়ে তোলপাড় হয়েছিল ভারত তথা বাংলার ক্রীড়া মহল। এভাবে কোনও খেলোয়াড়কে ম্যাচ ছাড়ার প্রস্তাব দেওয়া যায়? বিস্মিত-স্তম্ভিত হয়েছিল ভারতীয় ক্রীড়া মহল। এই ইস্যুতে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে বলে মনে করছেন অনেকে। 

ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শোকজের উত্তরে মনিকা বলেছিলেন, "দোহাতে টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সৌম্যদীপ রায় তাঁর ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন। হোটেলের ঘরে এসে প্রায় কুড়ি মিনিট কথা বলেছিলেন। তার প্রমাণও রয়েছে। যা কর্তৃপক্ষের সামনে পেশ করব। এই ঘটনা আদতে গড়াপেটার নামান্তর।" পরে সৌম্যদীপ রায়কে সাসপেন্ড করা হয়।

কমনওয়েলথ গেমস থেকে সোনা জিততে পারেননি মনিকা। অন্যদিকে সুতীর্থা আশাবাদী ছিলেন যে সুযোগ পেলে তিনি সোনা জিতেই ফিরবেন। তবে গত কয়েক মাসে সেই ছবিটা পুরো বদলে যায়। এদিন ম্যাচে নামার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বাংলার এই প্য়াডলার। ম্যাচেও প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি তিনি।

আরও পড়ুন: বিদায় বেলায় চোখে জল রজারের, পাশে বসে কাঁদলেন রাফাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
FIFA World Cup 2026: বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?

ভিডিও

Anubrata Mondal in High Court | ইট ভাটা লুঠের মামলায় ধাক্কা, হাইকোর্টে গেলেন অনুব্রত
Humayun Kabir : BJP-কে হুমকি মামলায় দ্বিতীয়বার হাজিরা দিলেন AJUP প্রধান | #abpananda
Suvendu Adhikari: আগের সরকার একচোখ বন্ধ করে রাখত, তারকেশ্বরকে অবহেলিত করা হয়েছে: মুখ্যমন্ত্রী
BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget