এক্সপ্লোর

Powerlifter Shot: রোহতকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জাতীয় স্তরের ভারত্তোলকের

Sonipat News: ঘটনাটি ঘটেছে রবিবার হরিয়ানার সোনিপথে। জেলাস্তরে সোনাজয়ী ভারত্তোলক ভনস তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

রোহতক: মাত্র ২০ বছর বয়স। জাতীয় স্তরে ভারত্তোলনে প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু একটা ঝামেলায় সব শেষ হয়ে গেল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভনস। সোনিপথের এই তরুণ ভারত্তোলক জেলা পর্যায়ে সোনাও জিতেছিলেন। সামনে দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। পাঁচ রাউন্ড গুলি ঝাঁঝড়া করে দিল ভনসকে। হাসপাতালের নিয়ে যাওয়ার হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে রবিবার হরিয়ানার সোনিপথে। জেলাস্তরে সোনাজয়ী ভারত্তোলক ভনস তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সূত্রের খবর, অক্ষিতা ও ভনসিকা দুই বান্ধবীর সঙ্গে দেখা করে প্রগতি নগর থেকে চার্জার নেওয়ার কথা ছিল ভনসের। সেখানেই দুপুর ৩টে নাগাদ লেনের ধারে তাঁর মোটরবাইকটি পার্ক করেন ভনস। কিছুক্ষণ পরেই কুলদীপ নামে এক ব্যক্তি তাঁর গাড়ি নিয়ে এসে ক্রমাগত হর্ন দিতে থাকেন। তাঁর অভিযোগ ছিল যে রাস্তা আটকে বাইকটি পার্ক করেছেন ভনস। ক্রমাগত হর্নের আওয়াজ শুনে এগিয়ে আসেন ভনস। তাঁর সঙ্গে কুলদীপ বচসায় জড়িয়ে পড়েন। ঝামেলা বাড়ায় এগিয়ে আসেন অক্ষিতা ও ভনসিকা। সেই সময়ই কুলদীপ ২ তরুণীর উদ্দেশে কু-কথা বলতে থাকেন। তখন ভনস তার প্রতিবাদ করে ওঠেন। ঠিক তখনই কুলদীপ তাঁর গাড়ির দরজা খুলে বন্দুক বের করে গুলি চালিয়ে দেন। গলায়, বুকে, মুখে গুলি করেন কুলদীপ। অভিযুক্তের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ভনসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত্তোলনে। জেলার প্রতিভাবান ভারত্তোলক হিসেবেই পরিচিত ছিলেন ভনস। তিন বছর আগে ভারত্তোলন নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবা শুরু করেছিলেন। ২০২৩ সালে প্রথমবার ৭৪ কেজি ক্যাটাগরিতে সোনা জেতেন জেলা পর্যায়ে। ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।

প্রকাশ্যে গুলি করার ঘটনা বারবার ঘটেছে সাম্প্রতিক সময়ে। গত বছর নিজের অফিস থেকে বেরনোর সময় বাবা সিদ্দিকিকে গুলির আঘাতে প্রাণ হারাতে হয়। বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালানো হয়। এর ফলে গাড়িতে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিষয়ট দেখতে পেয়ে তাঁকে তাড়াতাড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
দলে জায়গা হল না সিরাজ়ের, টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করাচ্ছে ভারত
IND vs NZ 2nd Test Day 1 Tea Break: অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
অভিষেকেই নজর কাড়লেন ব্রার, নিষ্প্রভ বুমরা, চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩১/৪
IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget