এক্সপ্লোর

Neeraj Chopra: কমনওয়েলথ গেমসে নামেননি, কবে ফের জ্যাভলিন ছুড়বেন নীরজ?

Lausanne Diamond League Meeting: এখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে ফের ট্র্যাকে দেখা যাবে নীরজ চোপড়াকে (Neeraj Chopra)? তাঁর চোটের কী অবস্থা এখন?

নয়াদিল্লি: চোটের জন্য কমনওয়েলথ গেমসে তিনি নামতে পারেননি। অনেকেই ভেবেছিলেন, অলিম্পিক্সে সোনাজয়ীর হাত ধরে কমনওয়েলথ গেমসেও জ্যাভলিন থ্রো থেকে একটি সোনা নিশ্চিতভাবে পাবে ভারত। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি।

এখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে ফের ট্র্যাকে দেখা যাবে নীরজ চোপড়াকে (Neeraj Chopra)? তাঁর চোটের কী অবস্থা এখন?

সবকিছু ঠিকঠাক থাকলে লুসানে আয়োজিত ডায়মন্ড লিগ মিটিংয়ে (Lausanne Diamond League Meeting) প্রত্যাবর্তন ঘটাতে পারেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। কুঁচকির চোটের জন্য কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন 'সোনার ছেলে'।

আগামী ২৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডায়মন্ড লিগ মিটিং। এই প্রতিযোগিতায় ফেরা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। তবে নীরজ ঘনিষ্ঠ সুত্রের দাবি, এই মুহূর্তে বিদেশে রিহ্যাব করছেন নীরজ। তাঁর কোচ ও সাপোর্ট স্টাফরাও সঙ্গে রয়েছেন। সামনেই ডায়মন্ড লিগ মিটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি কয়েকদিনের মধ্যে প্রতিযোগিতায় নামার ব্যাপারে নীরজ ও তাঁর টিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

কমনওয়েলথ গেমসের আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) রুপো জিতেছিলেন নীরজ। সেই ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে আক্রান্ত হয়েছিলেন নীরজ। সেইজন্য কমনওয়েলথ থেকে নাম তুলে নিতে বাধ্য হন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

কমনওয়েলথ থেকে নাম তুলে নেওয়ার আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন এই অ্যাথলিট। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু  লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশের মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন।

আরও পড়ুন: 'কেকেআর রিটেন না করাই খুশিই হয়েছি', প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক গিল

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget