এক্সপ্লোর

Neeraj Chopra: আর্শাদের ওই থ্রো কি চাপে ফেলে দিয়েছিল নীরজকে? কী বলছেন প্য়ারিসের রুপোজয়ী?

Neeraj On Arshad:

পানিপথ: লড়াইটা মূলত তাঁদের দুজনের মধ্যেই ছিল। টোকিওতে নীরজ কেল্লাফতে করেছিলেন। সোনা জিতেছিলেন। কিন্তু সেবার নাদিম পারেননি। পঞ্চম স্থানে শেষ করেছিলেন ফাইনালে। প্য়ারিস অলিম্পিক্সে নাদিম একমাত্র একটা জায়গাতই এগিয়ে ছিলেন নীরজের থেকে। নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি কখনও নীরজ। কিন্তু সেখানে অলিম্পিক্সে আসার আগেই ৯০ মিটারের বেঞ্চমার্ক টপকে গিয়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার। আর প্য়ারিসও ঠিক সেই নব্বই মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়েই সোনা ছিনিয়ে নিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নাদিম। সেখানে আর কোনও প্রতিদ্বন্দ্বীই ৯০ মিটারের বেঞ্চমার্ক টপকাকে পারেননি। নীরজ দ্বিতীয় স্থানে থেকে রুপো জিতেছেন ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে। তাহলে কি নাদিম কিছুটা চাপে ফেলে দিয়েছিলেন?

নীরজ বলছেন, ''আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিল। আমি সেই সময়ও ১০০ শতাংশ ইতিবাচক ছিলাম নিজের পারফরম্য়ান্স নিয়ে। আমি আশাবাদী ছিলাম যে ততটা দূরত্বে আমিও ছুড়তে পারব। কিন্তু আমার পা একেবারেই সঙ্গ দিচ্ছিল না। আমি পারছিলাম যে নিজের সেরা পারফরম্যান্সটা দিতে।'' টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট আরও বলেন, ''আমার নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। সাদা লাইনের ভেতরে থেকে জ্যাভলিন ছুড়তে হয়। সেদিকটাও অনুশীলন করতে হবে আরও। এছাড়াও আমি মাঝে মাঝে বড় মঞ্চে একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছি। সেদিকটাও খেয়াল রাখতে হবে আমাকে।''

প্যারিস থেকে দেশে ফেরার পর নীরজকে বলতে শােনা গিয়েছিল, 'বলার মতন তেমন কিছু নেই। তবে আমি আপনাদের দেখাব বলে একটা জিনিস নিয়ে এসেছি। গত বারের মতো জাতীয় সঙ্গীত বাজেনি, সে চেষ্টায় ব্যর্থ হয়েছি আমি, যা ভেবেছিলাম, তেমনটা হয়নি। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে দিনের শেষে পদক তো পদকই। আমি কঠোর পরিশ্রম করেছি। দেশের জন্য পদক জিতে পতাকা কাঁধে নিয়ে ট্র্যাকের চারিদিকে ঘোরার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না।'

প্রসঙ্গত, অ্যাথলিট হিসাবে নীরজ বিশ্বের সেরাদের মধ্যে তো পড়েনই। তবে মানুষ হিসাবেও তিনি যে কতটা ভাল, তা সম্প্রতি এক ঘটনার মাধ্যমে সহজেই বোঝা গেল। প্রসঙ্গ, প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষ পতাকাবাহক নিয়ে। পুরুষ পতাকাবাহক হওয়ার দৌড়ে ছিলেন দুইজন। নীরজ ও পিআর শ্রীজেশ। শেষমেশ শ্রীজেশকেই বাছা হয়। এই বিষয়ে নীরজকে জিজ্ঞেস করা হলে তিনিও শ্রীজেশের নামই বলেন বলে জানান ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget