এক্সপ্লোর

Neeraj Chopra: জলের তলায় অভিনব অনুশীলন শুরু নীরজের, পোস্ট করলেন ভিডিও

Neeraj Chopra: কিছুদিন আগেই এসেছিলেন কলকাতাতেও। সেখানেই তিনি জানিয়েছিলেন যে ধীরে ধীরে অনুশীলনে নামবেন তিনি। এরপর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নীরজ।

মলদ্বীপ: টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই জীবনটা বদলে গিয়েছে নীরজ চোপড়ার। দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন তিনি। কিছুদিন আগেই এসেছিলেন কলকাতাতেও। সেখানেই তিনি জানিয়েছিলেন যে ধীরে ধীরে অনুশীলনে নামবেন তিনি। এরপর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নীরজ।

সেখানেই একটি ভিডিও পোস্ট করেছেন অ্যাথলেটিক্সে দেশের হয়ে সোনাজয়ী নীরজ। এক অভিনব অনুশীলন করছেন তিনি। মলদ্বীপের সমুদ্রে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। জলের তলায় থাকা অবস্থাতেই ট্র্যাকে দৌড়ে এসে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিমা করেন তিনি। সঙ্গের ক্যাপশনে লিখেছেন, ‘আকাশে হোক, মাটিতে হোক বা জলের তলায়। আমি সবসময় জ্যাভলিনের কথাই ভাবতে থাকি। ট্রেনিং শুরু হয়ে গিয়েছে’। উল্লেখ্য, কিছুদিন আগেই মলদ্বীপের ফুয়াভেরি রিসর্টে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন পানিপথের এই তরুণ। এখনও পর্যন্ত ট্র্যাকে অনুশীলন করতে নামেননি নীরজ। হয়ত মলদ্বীপ থেকে ফিরে এসেই অনুশীলন শুরু করবেন নীরজ। উল্লেখ্য, এর মধ্যেই পুনের আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সোনাজয়ী অ্যাথলিটের নামে। 

টোকিও অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে সোনার পদক জিতেছেন নীরজ চোপড়া। চলতি ই-নিলামে তাঁর সেই সোনা জয়ী জ্যাভেলিনের দর শুরু হয়েছিল ১ কোটি টাকা থেকে। পরে তা ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।  ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার তার ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এমনই কিছু উপহার সামগ্রীর ই-নিলাম শুরু হয়েছিল। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে নমামি গঙ্গে প্রকল্পের জন্য। প্রথম দিনের নিলাম থেকেই সংগৃহীত হয়েছিল ১০ কোটি টাকার বেশি। 

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget