এক্সপ্লোর

Neeraj Chopra: ডায়মন্ড লিগে কামব্যাকেই নজির, দেখুন নীরজের ঐতিহাসিক থ্রো

Neeraj Chopra Wins Diamond League: নীরজই প্রথম ভারতীয় যিনি ডায়মন্ড লিগের ফাইনালে নামবেন। এই জয়ের ফলে তিনি আট পয়েন্ট পেয়েছেন। ফলে তাঁর মোট পয়েন্ট গিয়ে দাঁড়াল ১৫।

লাউসান্নে: চোটের কারণে কমনওয়েলথ গেমসে নামা হয়নি, তবে ট্র্যাকে ফিরেই স্বমহিমায় নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৯.০৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে লাউসান্নে ডায়মন্ড লিগ (Lausanne Diamond League) জিতলেন নীরজ। গড়ে ফেললেন ইতিহাস। প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জিতলেন নীরজ। নীরজের আগে ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া একমাত্র ভারতীয় হিসাবে কোনও ডায়মন্ড লিগে প্রথম তিনে শেষ করেছিলেন। তবে জিততে পারেননি তিনি। নীরজই প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ। 

দুরন্ত থ্রো

এই জয়ের ফলেই নীরজ জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে কোয়ালিফাই করলেন। ৭ ও ৮ সেপ্টেম্বর জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। পাশাপাশি নীরজ পরের বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিজের টিকিট পাকা করে ফেললেন। নীরজ এদিন নিজের প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। তাঁর দ্বিতীয় প্রয়াস ছিল ৮৫.১৮ মিটারের। তিনি তৃতীয় প্রয়াস করেননি এবং চতুর্থ প্রয়াসে ফাউল করে বসেন। পঞ্চম প্রয়াস থেকেও বিরত থাকেন নীরজ। ষষ্ঠ প্রয়াসে তিনি ৮০.০৪ মিটার অতিক্রম করেন। তবে নীরজের প্রথম প্রয়াসই জয়ের জন্য যথেষ্ট ছিল। তিনি জ্যাভলিন ছুঁড়েই নিজের স্বভাবচিত ভঙ্গিমায় গর্জে উঠেন।

 

নীরজের উচ্ছ্বাস

প্রসঙ্গত, ৮৯.০৮ মিটার নীরজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। ডায়মন্ড লিগে জিতে উচ্ছ্বসিত নীরজ। তিনি বলেন, 'আমি আমার পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি। ৮৯ মিটার বেশ ভাল পারফরম্যান্স। আমি চোট সারিয়ে ফিরছি, তাই এই ফলাফল আমার জন্য বিশেষ সন্তুষ্টির। আজকের পারফরম্যান্স প্রমাণ করে দেয় যে আমি চোট সারিয়ে ঠিকঠাকভাবেই কামব্যাক করেছি। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম। তাই আজ একটু চাপেই ছিলাম বটে। আজকের পারফরম্যান্স আমায় মরসুমটা ভালভাবে শেষ করা এবং জুরিখে ভাল পারফর্ম করার জন্য অনেকটা আত্মবিশ্বাস জোগাবে।' 

নীরজই প্রথম ভারতীয় যিনি ডায়মন্ড লিগের ফাইনালে নামবেন। এই জয়ের ফলে তিনি আট পয়েন্ট পেয়েছেন। ফলে তাঁর মোট পয়েন্ট গিয়ে দাঁড়াল ১৫। এর ফলে অবশ্য তালিকায় চতুর্থ স্থানেই রইলেন নীরজ। তালিকায় প্রথম ছয়জন জ্যাভলিন থ্রোয়ারই জুরিখে ফাইনালের জন্য কোয়ালিফাই করবেন। সেই হিসাবেই নীরজও ফাইনালে পৌঁছে গেলেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget