এক্সপ্লোর

ICC Ranking: টি-টোয়েন্টিতে বিষ্ণোইকে সরিয়ে শীর্ষে রাশিদ, ওয়ান ডে-তে গিলকে টেক্কা দিয়ে সিংহাসনে বাবর

ICC Ranking Update: যার ফলে ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের স্পিনার। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই।

দুবাই: নতুন প্রকাশিত আইসিসি ক্রমতালিকা অনুযায়ী বোলারদের ক্রমতালিকায় টি-টোয়েন্টি ফর্ম্যাটে শীর্ষে উঠে এলেন ইংল্য়ান্ডের আদিল রাশিদ। এই প্রথমবারের জন্য ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড এই মুহূর্তে। সেই সিরিজেই ৩ ম্যাচে এখনও পর্যন্ত ৫ উইকেট তুলে নিয়েছেন রাশিদ। এখনও একটি ম্যাচ খেলা বাকি। যার ফলে ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের স্পিনার। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। তবে তাঁকেও এবার টেক্কা দিলেন রাশিদ। বিষ্ণোই দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের রশিদ খান রয়েছেন তৃতীয় স্থানে। ইংল্য়ান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন। এর আগে এক দশক আগে গ্রেম সোয়ান একবার শীর্ষস্থান দখল করেছিলেন এই ফর্ম্যাটে। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সের সুবাদে এগিয়ে এলেন কুলদীপ যাদব। 

ব্যাটারদের তালিকায় সূর্যকুমার যাদবই তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম রয়েছেন তৃতীয় স্থানে। 

এদিকে ওয়ান ডে ফর্ম্য়াটে শুভমন গিলকে টেক্কা দিয়ে ফের ব্য়াটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন বাবর আজম। শীর্ষে ছিলেন শুভমন গিল। তাঁকে টেক্কা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বাবরের ঝুলিতে রয়েছে ৮২৪ পয়েন্ট। অন্যদিকে গিলের পয়েন্ট নেমে গিয়েছে। তাঁর ঝুলিতে ৮১০ পয়েন্ট। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৭৬৫ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে সেই সুযোগে বাবর এগিয়ে গেলেন।

সচিনের রেকর্ড ভাঙলেন সৌম্য

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৬৯ রানের ঝকঝকে ইনিংস। ম্যাচটি কিউয়িরা ৭ উইকেটে জিতে নিলেও রেকর্ড গড়লেন বাঁহাতি এই বাংলাদেশের ব্যাটার। ওপেনে নেমে শতরান হাঁকালেন তিনি। ১৫১ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিনের রেকর্ড ভেঙে নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেললেন এই ৩০ বছরের ক্রিকেটার। 

উপমহাদেশের ব্য়াটারদের মধ্যে সচিন তেন্ডুলকরের ঝুলিতেই ছিল কিউয়ি ভূমিতে ওয়ান ডে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই ইনিংসটিকে টেক্কা দিলেন সৌম্য। এছাড়াও এদিনের ১৬৯ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে আরও একটি নজির গড়লেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সৌম্যই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন এক ইনিংসে অ্যাওয়ে মাঠে খেলতে নেমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget