এক্সপ্লোর

Kane Williamson: নেটে ব্যাটিং শুরু উইলিয়ামসনের, বিশ্বকাপের আগে নতুন আশায় নিউজ়িল্যান্ড শিবির

ODI World Cup 2023: আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। তবে নিউজ়িল্যান্ড শিবির এখনও হাল ছাড়তে নারাজ।

অকল্যান্ড: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ মাস বাকি। তার আগে বড় অক্সিজেন পেয়ে গেল নিউজ়িল্যান্ড শিবির। হাঁটুর গুরুতর চোট সারিয়ে নেটে ব্যাটিং শুরু করে দিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

আইপিএল (IPL) চলাকালীন চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। গুজরাত টাইটান্সের হয়ে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান কিউয়ি অধিনায়ক। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। আদৌ বিশ্বকাপের আগে বাইশ গজে ফিরতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবে তার মধ্যেই সমর্থকদের জন্য যেন দেখা গেল কিছুটা আশার আলো। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন। দীর্ঘ চার মাস বাদে ব্যাট হাতে নেটে নেমে পড়েছেন তিনি। বেশ কয়েকটি থ্রো ডাউনে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। ৪ মাস বাদে ব্যাট হাতে ফেরার অনুভূতি তাঁর কাছে আলাদা, জানিয়েছেন উইলিয়ামসন।

গত এপ্রিলে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি এখন ধীরে ধীরে সেরে ওঠার পথে। কয়েক দিন আগেই নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেছিলেন উইলিয়ামসন। এরপরে বহু দিন পরে আবার নিজের ছবি পোস্ট করলেন তিনি। এবারে একেবারে নেটে অনুশীলনের ছবি পোস্ট করলেন।

দীর্ঘ বিরতির পরে মঙ্গলবার প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করেন তিনি। ব্যাটিংয়ের একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উইলিয়ামসন। সঙ্গে ক্যাপশন, ‘কয়েকটি থ্রো ডাউন খেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরা দারুণ অনুভূতির।’ কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kane Williamson (@kane_s_w)

আইপিএলে হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। গত ৩১ মার্চ, আইপিএলের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান কেন। ছক্কা আটকাতে পারলেও চোট এড়াতে পারেননি তিনি। দেশে ফিরতে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছে। পরের মাসেই অপারেশন হয় উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাসের মতো সময় লাগে। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। তবে নিউজ়িল্যান্ড শিবির এখনও হাল ছাড়তে নারাজ।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget