এক্সপ্লোর
নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৪৩ রান!

ছবি সৌজন্যে ট্যুইটার
হ্যামিলটন: এক ওভারে ৪৩ রান! শুনে অবিশ্বাস্য মনে হলেও, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই রানই হল। ‘লিস্ট এ’ একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন দুই ব্যাটসম্যান জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। হতভাগ্য বোলারের নাম উইলেম লাডিক। আজ হ্যামিলটনে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে নর্দার্ন ডিস্ট্রিক্টের ম্যাচে এই রেকর্ড হয়েছে। নিজের শেষ ওভারের প্রথম বলটি ইয়র্কার করেন লাডিক। কিন্তু সেই বলটি ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। পরের দু’টি বলই ব্যাটসম্যানের কোমরের উপরে থাকায় নো হয়। দু’টি বলেই ছক্কা মারেন হ্যাম্পটন। পরের বৈধ বলেও ছক্কা হয়। এরপর এক রান হলেও, ফের পরপর তিনটি ছক্কা হয়। প্রথম ৯ ওভারে ৪২ রান দিলেও, শেষপর্যন্ত লাডিক ১০ ওভারে ৮৫ রান দেন।
4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6
43-run over ✔️
List A world record ✔️
Congratulations Joe Carter and Brett Hampton!#ndtogether #cricketnation pic.twitter.com/Kw1xgdP2Lg
— Northern Districts (@ndcricket) November 7, 2018
এর আগে ‘লিস্ট এ’ একদিনের ম্যাচে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল জিম্বাবোয়ের এলটন চিগুম্বুরার। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডির হয়ে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে এক ওভারে ৩৯ রান করেন চিগুম্বুরা। একদিনের আন্তর্জাতিকে এক ওভারে ৬টি বলেই ছক্কা মারার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান হার্শেল গিবসের। ২০০৭-এর বিশ্বকাপে সেন্ট কিটসে নেদারল্যান্ডসের বোলার ড্যান ভ্যান বাঞ্জির ৬টি বলেই ছক্কা হাঁকান গিবস। ২০০৭ সালেই প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের ৬টি বলেই ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। টেস্ট ম্যাচের ইতিহাসে অবশ্য এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানই এক ওভারে ৬টি ছক্কা মারতে পারেননি। আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















