এক্সপ্লোর

Neymar JR: বিশ্বকাপের আগেই দুই বছরের জেল হতে পারে নেমারের!

Neymar: নেমারকে স্যান্টোস থেকে সই করিয়েছিল বার্সেলোনা। এই চুক্তি নিয়েই যত সমস্যা। রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা ও স্যান্টোসের মধ্যে নেমারের চুক্তির মধ্যে অসঙ্গতি রয়েছে।

বার্সেলোনা: বর্তমান ফুটবলবিশ্বের অন্যতম সেরা তারকা নেমার (Neymar JR)। ফুটবল মাঠে ব্রাজিলিয়ান তারকার প্রতিভার কথা সকলেই জানেন। তাঁর প্রতিভার উপর ভর করেই মূলত কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে সেইসব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। জেল হতে পারে নেমারের।

ট্রান্সফারে অসঙ্গতি

ব্রাজিলিয়ান তারকা নয় বছর আগে ব্রাজিল থেকে ইউরোপে ক্লাব ফুটবল খেলতে আসেন। তৎকালীন 'ওয়ান্ডার কিড'কে স্যান্টোস (Santos) থেকে সই করিয়েছিল বার্সেলোনা (FC Barcelona)। এই চুক্তি নিয়েই যত সমস্যা। রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা ও স্যান্টোসের মধ্যে নেমারের চুক্তির মধ্যে অসঙ্গতি রয়েছে। নেমারকে সেই সময় ৫৭ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা তাদের দলে নেয় বলেই জানানো হয়েছিল। তবে অভিযোগ সেই ট্রান্সফার ফি নাকি ৮০ মিলিয়নেরও বেশি।

নেমারের বাবা তথা তাঁর এজেন্ট, তৎকালীন বার্সা সভাপতি সান্দ্রো রসেল ও এক স্যান্টোস ডিরেক্টর মিলে নেমারের চুক্তিতে আর্থিক গড়বড় করেছিলেন বলে দাবি করা হচ্ছে। নেমারের বাবা তার এক কোম্পানির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ পান বলে অভিযোগ। এর ভিত্তিতেই সাত বছর আগে ডিআইএস নামে এক কোম্পানি, যারা নাকি স্যান্টোসে থাকাকালীন, তরুণ নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল, তারা আদালতে অভিযোগ দায়ের করে। ডিআইএসের দাবি, তাদের অগ্রাহ্য করেই নেমারের বাবা বার্সার সঙ্গে চুক্তি সই করেছিলেন এবং তাদের ঠকিয়েছেন।

অক্টোবরে শুনানি

এই অভিযোগের ভিত্তিতেই নেমারের দুই বছরের জেল এবং ১০ মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। বার্সালোনার এক আদালতে বিশ্বকাপের ঠিক মাসখানেক আগে ১৭ অক্টোবর এই মামলার শেষ শুনানি। অভিযোগ প্রমাণিত হলে নেমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে। ডিআইএসের তরফে তাদের ঠকানোর জন্য ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত দাবি করা হয়েছে। তারা দুই নয়, নেমারের পাঁচ বছরের জেল এবং ততদিন পর্যন্ত নির্বাসনের দাবি করেছে বলে শোনা যাচ্ছে। 

:

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget