এক্সপ্লোর

Mohammed Shami: "শামি একজন শিল্পী, কোনও কোচের পক্ষে এমন শিল্পী তৈরি করা সম্ভব নয়"

Paras Mhambre On Mohammed Shami: বিশ্বকাপের মঞ্চে ২০১৯ সালে হ্যাটট্রিক করেছিলেন। এবারও বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মহম্মদ শামি। মাত্র ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়েছিলেন।

নয়াদিল্লি: বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মাত্র ৭ ম্যাচে চব্বিশ উইকেট তুলে দিয়েছিলেন।  টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিও ছিলেন তিনি।  দু দুটো ম্যাচে ৫ উইকেট দিয়েছেন।  তখনই বল হাতে নিয়েছেন তখনই যেন ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। এবার তেত্রিশ বছরের এই তারকা ডানহাতি পেসারকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে।

বর্তমান ভারতীয় দলের  বিধ্বংসী বোলিং লাইন আপের সাফল্যের পেছনে অন্যতম কারণ মামব্রের উপস্থিতি। তবে শামির বর্তমানে যে সাফল্য তার পেছনে কোন কৃতিত্ব নিজে নিতে নারাজ প্রাক্তন এই বোলার।  এক সাক্ষাৎকারে ভারতীয় দলে বোলিং কোচ বলছেন যে, "যদি আমি বলি যে কোনও কোচের অধীনে থেকে কোনও বোলার সামির মত এমন সাফল্য অর্জন করতে পারবে, তাহলে আমি মিথ্যা কথা বলছি। শামি একজন শিল্পী বোলার। ওর মতো শিল্পী তৈরি করা কোনও কোচের পক্ষে সম্ভব নয়।"

মামব্রে মনে করেন যে, শামি যেভাবে আপরাইট সিম পজিশনে বল ক্রিজে সঠিক জায়গায় ছুড়তে পারেন, তা সত্যিই খুব কম দেখা যায়। তিনি বলেন, "শামির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ও আপরাইট সিম পজিশনে বল ক্রিজে রাখতে পারে। যে যে বোলাররা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে,  তারা সবাই শামির মত সাফল্য অর্জন করতে পারবে।"

মামব্রে আরও বলেন, "শামি অসম্ভব পরিশ্রমী। নেটে  ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে ও।  নিজেকে নিখুঁত করে তুলতে চায় ক্রমাগত।  এভাবে রিস্ট পজিশনে সঠিক রেখে আপরাইট সিমের ওপর টানা পরপর বল করে যাওয়া মুখের কথা নয়। ও সত্যি বিস্ময়।"

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বোলিং মুগ্ধ করেছে সকলকেই। তা সত্ত্বেও ভারতীয় দলের বিশ্বজয় অধরাই রয়ে গিয়েছে বটে। তবে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। ভারতের তারকা বোলারকে আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত করা হয়েছে।

মহম্মদ শামি নভেম্বর মাসে বল হাতে স্বপ্নের ফর্মে ছিলেন। তিনি গত মাসে বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। তাঁর ইকোনমি রেট ছিল ৫.৬৮ এবং গড় ১২.০৬। অপরদিকে হেড চোটের কারণে বেশ কিছু ম্যাচ না খেললেও, বিশ্বকাপ ফাইনাল এবং গ্রুপ পর্বে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকান। ৪৪ গড়ে পাঁচ ম্যাচে মোট ২২০ রান করেন তিনি। আর ম্যাক্সওয়েল শেষ তিন ওয়ান ডে ম্যাচে ২০৪ গড়ে ২০৪ রান করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক দ্বিশতরান এখন ইতিহাসের অংশ। তাই তিন দুরন্ত ক্রিকেটারের মধ্যে সেরার লড়াইটা কিন্তু জমজমাট হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget