এক্সপ্লোর

‘কোনও অজুহাত নয়’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বললেন কোহলি

নিউজিল্যান্ড বোলিং আক্রমণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যেই অসহায় আত্মসমর্পণ টিম কোহলির। এই টেস্ট জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ড বোলিং আক্রমণের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যেই অসহায় আত্মসমর্পণ টিম কোহলির। এই টেস্ট জিতে সিরিজ ২-০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই লজ্জার হার নিয়ে কোনও অজুহাত দিতে চান না তিনি। গোটা টেস্ট সিরিজেই কিউই বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। রান মেশিন কোহলির ব্যাটেও রানের খরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। কোহলির সোজাসাপ্টা স্বীকারোক্তি, ম্যাচের দ্বিতীয় দিনে বোলারদের পাল্টা আঘাতের পর ব্যাটসম্যানরাই দলকে ডুবিয়েছেন। কোহলি বলেছেন, আমরাদের মেনে নিতে কোনও দ্বিধা নেই যে, দেশের বাইরে জিততে হল ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে হবে। কোনও অজুহাত নয়। সিরিজ থেকে শিক্ষা নিয়ে এগোতে চাই। টেস্টে যে ধরনের ক্রিকেট খেলতে চেয়েছিলাম, তা খেলতে পারিনি। ভারত প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু বোলারদের দাপটে ম্যাচে ফিরে আসার সুযোগ এসেছিল। ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। কোনও ব্যাটসম্যানই ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে পারেননি। মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। কোহলি বলেছেন, বোলারদের চেষ্টা ও আক্রমণে ঝাঁপানোর মতো পরিস্থিতি তৈরি করতে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। বোলিং ভালো হয়েছে। আমি মনে করি, ওয়েলিংটনেও আমরা ভালো বোলিং করেছিলাম। প্রেজেন্টেশন অনুষ্ঠানে কোহলি বলেছেন, এই হারের বিশ্লেষণের জন্য ড্রয়িং বোর্ডে ফিরতে হবে। কোহলি বলেছেন, প্রথম ম্যাচে যেভাবে ঝাঁপানোর দরকার ছিল তা হয়নি। এখানেও তেমনটা হল না। বেশ কিছু সময় সঠিক জায়গায় বোলিং করা যায়নি। ওরা প্রচুর চাপ তৈরি করেছিল। সবমিলিয়ে আমাদের পরিকল্পনা রূপায়ণ করতে পারিনি। নিউজিল্যান্ড তা যথাযথভাবে করেছে। এখন ড্রয়িং রুমে ফিরে গিয়ে ভুল শুধরে এগোতে হবে। টস হারাটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিনা, এই প্রশ্নেক জবাবে কোহলি বলেছেন, টসকে একটা ফ্যাক্টর মনে করা যেতে পারে, কিন্তু এই নিয়ে অভিযোগ করার কোনও জায়গা নেই। এটা দুই টেস্টেই বোলারদের অতিরিক্ত সাহায্য করেছে। কিন্তু আন্তর্জাতিক দল হিসেবে এ রকমটা হতেই পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget