এক্সপ্লোর

Kapil Dev on Shastri: দল ভালো খেললে শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর মানে হয় না, বললেন কপিল দেব

ভারতীয় দল যদি ভালো পারফর্ম করে, তবে কোচ হিসেবে শাস্ত্রীকে সরানোর কোনো দরকার নেই বলেই মত কপিল দেবের। চলতি বছর আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে শাস্ত্রীর।

নয়াদিল্লি: রবি শাস্ত্রীর পাশে দাঁড়ালেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে শাস্ত্রীকে সরানোর কোনও কারণ দেখছেন না কপিল দেব। দল যদি ভালো পারফর্ম করে, তবে কোচকে সরানোর কোনো দরকার নেই বলেই মত কিংবদন্তি অলরাউন্ডারের।

চলতি বছর আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে শাস্ত্রীর। এরপর শাস্ত্রী নিজে ফের এই পদের জন্য আবেদন করেন কিনা তা দেখার। আবার শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়কে এই পদে দেখা যেতে পারে। ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কপিল বলেন, ‘শ্রীলঙ্কা সফরটা যাক। কেমন পারফর্ম করে দল দেখতে হবে। যদি নতুন কোচ নিয়োগের ব্যাপার থাকে, তাতে কোনও ভুল নেই। কিন্তু আমি মনে করি যদি রবি শাস্ত্রী ভালো কাজ করেন, তবে তাঁকে সরিয়ে দেওয়ার কোনও কারণ নেই। পুরোটাই অবশ্য সময় কথা বলবে।’

শাস্ত্রীর কোচিংয়ে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারনি ভারত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ বিশ্বকাপ ফাইনাল, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বারবার তীরে এসে তরী ডুবতে হয়েছে। এই পরিস্থিতিতে শাস্ত্রীকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

ভারতীয় দল এখন রয়েছে ইংল্যান্ডে। সেখানে বিরাট, রাহানেরা টেস্ট সিরিজ খেলবেন রুটদের বিরুদ্ধে। একইসঙ্গে অন্য আরেকটি  দল শ্রীলঙ্কায় গিয়েছে সীমিত ওভারের ফর্ম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। শিখর ধবনের নেতৃত্বে সেই দলের কোচ হিসেবে গিয়েছেন রাহুল দ্রাবিড়। এর আগে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়াও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ডিরেক্টর হিসেবে কাজ করছেন রাহুল।

কপিল বলেন, ‘ভারতের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। একই সময় ২ দেশে আমাদের দল গিয়েছে খেলতে। এর ফলে তরুণ ক্রিকেটারেরা খেলার সুযোগ পাবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’

উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হন রবি শাস্ত্রী।

সেরা শিরোনাম

Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরও সাফাই শ্রেয়সদের হেডরকোচের, কী বলছেন গম্ভীর?
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget