এক্সপ্লোর

বিরাটদের বিপদে ফেলতে পারবেন না পাক পেসাররা, দাবি গম্ভীরের

নয়াদিল্লি: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে মোটেই ভারতের ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের পেস ব্যাটারি হিসেবে দেখছেন না গৌতম গম্ভীর। তাঁর বিশ্বাস, পাকিস্তানের পেসাররা ভারতের ব্যাটসম্যানদের কোনওভাবেই বিপদে ফেলতে পারবেন না। তবে মহম্মদ আমির পরিবেশ-পরিস্থিতিকে কাজে লাগিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন। অভিজ্ঞ ব্যাটসম্যান গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বলেছেন, ‘গত কয়েক বছর ধরে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের ব্যাটসম্যানদের সঙ্গে পাক পেসারদের লড়াই। অতীতে শোয়েব আখতার, উমর গুলের মতো পেসাররা ছিল। এখন আছে মহম্মদ আমির। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিচ যেরকম পাটা, তাতে ভারতের ব্যাটিং লাইনআপের সামনে কোনও বিপদ দেখছি না। পরিস্থিতি সহায়ক হলে একমাত্র আমির অসাধারণ কিছু করতে পারে।’ ভারতীয় দল প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ওভালের পিচে যেরকম বাউন্স আছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনের বদলে উমেশ যাদবকে খেলানো উচিত। অশ্বিনও অসাধারণ বোলার। কিন্তু উপমহাদেশের দলগুলি স্পিন বোলিং ভাল খেলে। তাই উমেশকেই দলে রাখা উচিত। ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। এক্ষেত্রে পিছিয়ে আছে পাকিস্তান। তাই স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে পরিকল্পনা অনুযায়ী নিজেদের খেলা খেলতে পারলে ভারত জয় পাবে।

সেরা শিরোনাম

Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget