এক্সপ্লোর

ধোনির সঙ্গে আমার বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না: কোহলি

নয়াদিল্লি: সময়ের সাথে সাথে পূর্বসূরী মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এমনটাই জানালেন বিরাট কোহলি। তাঁদের এই সম্পর্কের ওপর বাইরের শক্তি যে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে, এর জন্য ভারত বর্তমান অধিনায়ক গর্বিত।

একটি ওয়েব-সিরিজে সাক্ষাতকার দিতে গিয়ে কোহলি বলেন, বহু মানুষ আমাদের দুজনের মধ্যে চিড় ধরার খবর পরিবেশন করেছে। সবচেয়ে মজার বিষয় হল, না ধোনি, না আমি ওই খবরগুলি পড়ি। আর যখন লোকে আমাদের দুজনকে একসঙ্গে দেখে, তখন তারাই আমাদের দ্বন্দ্ব নিয়ে ধন্দে পড়ে গিয়েছে। তিনি যোগ করেন, আমরা এই নিয়ে হাসি-ঠাট্টা করি।

প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু হেডেন একবার বলেছিলেন, ধোনি এমন একজন যে এমন সব বিষয়ের মধ্যে মজা পাবে, যা একমাত্র সাত বছরের শিশুর পক্ষেই সম্ভব। হেডেনের এই উক্তি টেনে এনে কোহলি বলেন, হেডেন খুব একটা ভুল বলেননি। তিনি জানান, অনেকেই জানেন না, ওর মধ্যে এখনও কতটা বাৎসল্য লুকিয়ে রয়েছে। ও সবসময় নতুন কিছুর খোঁজ করে, যা ওকে আকৃষ্ট করবে।

পূর্বসূরীর ক্রিকেটীয় মস্তিষ্কের ভূয়সী প্রশংসা করে কোহলি বলেন, আমার মনে হয় না, আমি ওর চেয়ে ভাল ক্রিকেট মস্তিষ্কের খোঁজ পেয়েছি বলে। ওর পরিকল্পনা, ম্যাচে কি হচ্ছে, আর কী করা উচিত সবচেয়ে ভাল বোঝে ধোনি। কোহলি যোগ করেন, আমি সহজাত ধারণা থেকে সিদ্ধান্ত নিই। কিন্তু, যখনই ধোনির থেকে পরামর্শ নিই, ১০ বারের মধ্যে ৮-৯ বার তা খেটে যায়।

অনেক ক্রিকেটবোদ্ধারা মনে করেছিলেন, ধোনি-জমানা থেকে বিরাট-জমানার এই পরিবর্তন এতটা সুখকর হবে না। কোহলির দাবি, ঘটেছে ঠিক এর উল্টোটা। তিনি জানান, এত বছরে তাঁদের বন্ধুত্ব ক্রমশ বেড়েছে। প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান বলেন, আমি ভাগ্যবান যে আমার অধিনায়কত্বের প্রথম দিকে আমি ধোনিকে আমার পাশে পেয়েছি। কোহলি জানান, ধোনির ওপর তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget