এক্সপ্লোর

Novak Djokovic: চার সেটের কঠিন লড়াই শেষে মুখে হাসি, অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে জয় জকোভিচের

Australian Open 2024: এদিন খেলার প্রথম সেটে দাঁড়াতেই পারেননি প্রিজমিচ। তাঁকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন নোভাক। দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা লড়াই দেন ১৮ বছরের তরুণ।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে জয় ছিনিয়ে নিলেন নোভাক জকোভিচ। কব্জির চোটের জন্য টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা চিন্তায় ছিলেন। এদিন ক্রোয়েশিয়ার ১৮ বছরের প্রতিদ্বন্দ্বী ডিনো প্রিজমিচের বিরুদ্ধে চার ঘণ্টার বেশি সময় ধরে কঠিন লড়াই শেষে জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে নিদের ৯০ তম ম্যাচ জিতে গেলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। ২০১৮ সালের পর থেকে এই কোর্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেননি জকোভিচ। 

এদিন খেলার প্রথম সেটে দাঁড়াতেই পারেননি প্রিজমিচ। তাঁকে ৬-২ ব্যবধানে হারিয়ে দেন নোভাক। দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা লড়াই দেন ১৮ বছরের তরুণ। দ্বিতীয় সেটে ৬(৫)-৭(৭) টাইব্রেকারে হারতে হয় জোকারকে। তবে তৃতীয় ও ও চতুর্থ সেটে পরপর ৬-৩ ও ৬-৪ সেটে জিতে ম্যাচ নিজের দখলে করে নেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নিজের সবচেয়ে বেশি সময়ের প্রথম রাউন্ডের ম্যাচ খেললেন জকোভিচ। ৪ ঘণ্টা ১ মিনিটের খেলা হয় এদিন। 

বিরাট -জোকারের বন্ধুত্ব

সদ্যই বিরাট কোহলির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। টেনিসের সর্বকালের অন্যতম সেরার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসা সকলেরই নজর কেড়েছিলেন। এবার কোহলি সার্বিয়ান তারকার সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রসঙ্গে মুখ খুললেন।

সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি জানান জকোভিচের সঙ্গে তাঁর বন্ধুত্ব শুরু হয় যখন সে ভুল করে জকোভিচের প্রোফাইলের মেসেজ বোতামে ক্লিক করে ফেলেন। কোহলি জানান জোকার আগেই তাঁকে মেসেজ করে রেখেছিল। তিনি বলেন, 'আমার সঙ্গে জকোভিচের সম্পর্কের শুরুটা খুবই স্বাভাবিকভাবে হয়েছিল। আমি ইনস্টাগ্রামে ওর প্রোফাইল দেখতে গিয়ে ভুল করে মেসেজ বোতামে ক্লিক করে ফেলি। তখন দেখতে পাই যে আমায় ও আগেই মেসেজ করেছে। তার আগে আমি খেয়ালই করিনি বিষয়টা। তারপর অ্যাকাউন্টে চেক করে দেখি ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসেনি। তারপরই আমরা কথা বলা শুরু করি।' এর আগে সার্বিয়ান টেনিস তারকা বলেন,  ''বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন (তেন্ডুলকর), বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার লিখিত কথোপকথন চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর কেরিয়ার ও সাফল্যের কদর করি আমি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget