এক্সপ্লোর

Novak Djokovic on Wimbledon: ইতিহাস গড়ার হাতছানি, আজ উইম্বলডন ফাইনালে নামছেন জকোভিচ

উইম্বলডনের ফাইনালে আজ ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে খেলতে নামবেন নোভাক জকোভিচ। ফাইনালে জিতলেই পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হবেন তিনি।

লন্ডন: উইম্বলডনে নিজের ষষ্ঠ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ। আজ আর কিছুক্ষণ পরেই উইম্বলডনের ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে খেলতে নামবেন জকোভিচ।

ফরাসি ওপেনের মঞ্চেও ২ জনের দেখা হয়েছিল। সেবারও শুরুতে পিছিয়ে গেলেও পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ। উইম্বলডনে কয়েক দিনের ব্যবধানে ফের একবার দুজন মুখোমুখি হতে চলেছেন। এবারের উইম্বলডনে শীর্ষ বাছাই জকোভিচের বিরুদ্ধে ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা ভালই জানেন প্রতিযোগিতার সপ্তম বাছাই বেরেত্তিনি। 

উইম্বলডন জিতলেই পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়ে যাবেন জকোভিচ। যদিও এই মুহূর্তে সেই জায়গাটায় রয়েছেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ২ জনেরই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে ঝুলিতে। জকোভিচের ঝুলিতে রয়েছে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম। রবিবার উইম্বলডন জিতলে ফেডেরার- রাফার সঙ্গেই একই সারিতে বসবেন জকোভিচও।

গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার তালিকায় সবার ওপরে রয়েছেন ফেডেরার। সংখ্যাটা ৩১। দ্বিতীয় স্থানেই রয়েছেন জকোভিচ। তিনি ৩০ বার ফাইনালে উঠেছেন। ২০১৮ সাল থেকে ১৩টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। এরমধ্যে রয়েছে ২টি উইম্বলডন খেতাব, ৩টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ইউএস ওপেন ও ১টি ফরাসি ওপেন।

ইতালির প্রতিযোগীর কাছেও অঘটন ঘটানোর সুযোগ থাকছে। ১৯৭৬ সালে শেষবার ইতালির টেনিস প্লেয়ার হিসেবে আদ্রিয়ানো পানাত্তা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। সেবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর থেকে আর কোনও ইতালির টেনিস প্লেয়ার গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। সেদিক থেকে বেরেত্তিনির সামনেও কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুবর্ণ সুযোগ থাকছে। তিনি রবিবার চ্যাম্পিয়ন হলে অবশ্য ইতালির তৃতীয় টেনিস প্লেয়ার হিসেবে গ্ল্যান্ড স্ল্যাম জিতবেন। 

কেরিয়ারে এই প্রথমবার একটি মাত্র সেটে হেরে উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। চলতি বছরে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে জয় পেয়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget