এক্সপ্লোর

Wimbledon 2021 Winner: উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, রজার-রাফার সঙ্গে এক আসনে সার্বিয়ান তারকা

উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেলেন। ফেডেরার ও নাদালের সঙ্গে সর্বাধিক ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা।

লন্ডন: যেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বছরের শুরুতে, তা সত্যি হল রবিবার। উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেলেন তিনি। একই সঙ্গে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। ৩ জনই এই মুহূর্তে ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক।

 

এদিন ফাইনালে বেরেত্তিনির বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয় পান জোকার। প্রথম সেটে টাইব্রেকারে হেরে গেলেও পরের তিন সেটে টানা জিতে ম্যাচে শেষ হাসি হাসেন জকোভিচ। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩।  প্রথম সেটে পিছিয়ে গিয়েছিলেন জোকার। তবে তাঁর কেরিয়ারে এমনটা অনেকবার হয়েছে সার্বিয়ান তারকার, যেখানে পিছিয়ে থেকেও দুরন্ত ভাবে ফিরে এসেছেন তিনি। এমনকী বেরেত্তিনির বিরুদ্ধে চলতি বছরে ফরাসি ওপেনেও ঠিক একইভাবে পিছিয়েও ম্যাচে দুরন্ত কামব্যাকের মাধ্যমে জয় হাসিল করে নিয়েছিলেন জকোভিচ। 

জকোভিচ গোটা ম্যাচে এদিন মোট ১৪৫ পয়েন্ট জিতে নেন। প্রতিপক্ষ বেরেত্তিনি সেখানে জয় পান ১৩১ পয়েন্ট। এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ সালে উইম্বলডনে জয় পেয়েছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। এই নিয়ে ষষ্ঠবার ঘাসের কোর্টে সম্রাট হলেন জকোভিচ। 

ম্যাচের পর জকোভিচ বলেন, ‘ভীষণ কঠিন একটা লড়াই হল। মাত্তেওকে গত ২ সপ্তাহের জন্য অনেক অনেক অভিনন্দন। আমি নিশ্চিত ওর জন্য দুর্দান্ত একটা কেরিয়ার অপেক্ষা করছে। প্যারিসের পর এখানেও ইতালিয় শক্তির আভাস পেলাম আমি।’ ট্রফি জয় প্রসঙ্গে সার্বিয়ান টেনিস তারকা আরও বলেন, ‘ছোটবেলা থেকে উইম্বলডন জয়ের স্বপ্ন দেখতাম। তবে কখনওই এই ট্রফি জয় নিয়ে বেশি আবেগতাড়িত হতে চাই না। আরও এগিয়ে যেতে হবে আমাকে। রজার রাফার প্রতিও অসম্ভব শ্রদ্ধা রয়েছে আমার। ওঁরা এই খেলার কিংবদন্তি। এক আসনে ওঁদের সঙ্গে বসতে পারলাম, এটা সৌভাগ্যের।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget