এক্সপ্লোর

Kane Williamson: ফের চোট উইলিয়ামসনের, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তায় নিউজ়িল্যান্ড

NZ vs PAK: ফের চোট পেলেন কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে যা অস্বস্তিতে রাখবে কিউয়ি শিবিরকে।

হ্যামিল্টন: শুরুটা হয়েছিল গত আইপিএল থেকে। গুজরাত টাইটান্সের হয়ে খেলার সময় তাঁর এসিএল টিয়ার হয়। অস্ত্রোপচার করাতে হয়। দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। তারপর ওয়ান ডে বিশ্বকাপের আগে সুস্থ হন। যদিও টুর্নামেন্টে ফের চোট পান। হাতের আঙুল ভেঙেছিল। সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরেছিলেন।

এবার ফের চোট পেলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে যা অস্বস্তিতে রাখবে কিউয়ি শিবিরকে।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। হ্যামিল্টনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান উইলিয়ামসন। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তিনি আর মাঠে থাকার ঝুঁকি নেননি। মাঠ ছেড়ে উঠে যান। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ডকে বাকি ম্যাচে নেতৃত্ব দেন টিম সাউদি।

ম্যাচে তখন নিউজ়িল্যান্ডের ব্যাটিং চলছিল। উইলিয়ামসন ব্যাট করছিলেন ১৫ বলে ২৬ রান করে। বেশ ঝোড়ো মেজাজে ছিলেন। তিনটি চার ও একটি বিশাল ছক্কা মেরেছিলেন উইলিয়ামসন। নিউজ়িল্যান্ড ইনিংসের দশম ওভারের ঘটনা। দেখা যায়, মাঠে ফিজিওকে প্রবেশ করতে হচ্ছে। উইলিয়ামসনের হ্যামস্ট্রিংয়ের বেশ কিছুক্ষণ পরিচর্যা চলে। কিন্তু আর ব্যাটিং করতে পারেননি উইলিয়ামসন। তাঁর পরিবর্তে ক্রিজে নামেন ডারিল মিচেল। 

 

নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে পরে জানানো হয় যে, একটি রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উইলিয়ামসন। সেই কারণেই তিনি আর ব্যাটিং করতে পারেননি।

গত বছরের আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যান। ছ’মাস পরে বিশ্বকাপের আগে কোনও মতে সুস্থ হন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চিড় ধরায় চারটি ম্যাচে খেলতে পারেননি। ফের চোট পেলেন। যা চিন্তায় রাখবে শুভমন গিলদেরও। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন কিউয়ি তারকা।

আরও পড়ুন: সিরিজ জয় রোহিতদের, জয় ইস্ট-মোহনের, এগোলেন জোকার, দিনের সেরা খেলার খবরের এক ঝলক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget