এক্সপ্লোর

AUS vs AFG, Innings Highlights: ইব্রাহিমের সেঞ্চুরি, ক্যামিও রাশিদের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯১/৫ বোর্ডে তুলল আফগানিস্তান

ICC World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে শতরান হাঁকালেন ডানহাতি এই ব্য়াটার। অপরাজিত ১২৯ রানের ইনিংস খেললেন তিনি। ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন রাশিদ খান।

মুম্বই: বিশ্বকাপের মঞ্চে আফগান বিপ্লবের আভাস। আগেই ৪ ম্যাচ জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হাসমাতউল্লাহ শাহিদির (Hashmatullah Shahidi) দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নজর কাড়লেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। প্রথম আফগান ব্য়াটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে শতরান হাঁকালেন ডানহাতি এই ব্য়াটার। অপরাজিত ১২৯ রানের ইনিংস খেললেন তিনি। ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন রাশিদ খান।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি। ওপেনিংয়ে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। চলতি টুর্নামেন্টে গুরবাজের ব্যাট চললেও জাদরান সেই অর্থে সফল ছিলেন না। এদিনের ম্যাচে গুরবাজ অবশ্য ২১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে ইব্রাহিম ছিলেন এদিন শুরু থেকেই ছন্দে। গুরবাজ ফিরে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে প্রথমে ও পরে শাহিদি ও রাশিদ খানকে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ইব্রাহিম নিজে চলতি বিশ্বকাপে এর আগে একটি ম্যাচ বড় রান পাননি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ আফগানিস্তানের জন্য খবুই গুরুত্বপূর্ণ। তাই দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ইব্রাহিম নিজে।

২১ বছর বয়সি তরুণ ব্যাটার শেষ পর্যন্ত কিন্তু ক্রিজে টিকে থাকেন। এই বিশ্বকাপে এর আগেও শতরান করার হাতছানি ছিল জ়াদরানের সামনে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন। তবে সেইবার ১১৩ বলে ৮৭ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল। হাতছাড়া হয়েছিল শতরান। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। তিনি শামিউল্লা শিনওয়ারির রেকর্ড ভাঙলেন। এদিন পর্যন্ত শিনওয়ারির ৯৬ রানের ইনিংসই বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস ছিল। সেই রেকর্ডের মালিক এবার জ়াদরান। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডার হাঁকান জাদরান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

নবি এদিন মাত্র ১২ রান করে ফিরলেন। তবে লোয়ার অর্ডারে নেমে রাশিদ খান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান আফগান তারকা রাশিদ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টো উইকেট নেন হ্যাজেলউড, ১টি করে উইকেট নেন স্টার্ক, ম্যাক্সওয়েল ও জাম্পা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget