এক্সপ্লোর

Virat Kohli : বিশ্বকাপে জারি বিরাট-নামা, ক্রিকেট বিশ্বযুদ্ধে সর্বোচ্চ রানের পথে, তালিকায় কে কোথায় ?

ODI World Cup 2023 : ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের (ম্যাচ নম্বর ৩৭) শেষে তালিকায় কে কোথায় ?

কলকাতা : কেরিয়ারের রেকর্ড ৪৯ তম ওডিআই শতরান। চলতি বিশ্বকাপের দ্বিতীয়। শতরানের নজিরে সচিন বৃত্তে ঢুকে পড়েছেন বিরাট। স্মরণীয় করে রেখেছেন জন্মদিন। সঙ্গে প্রবলভাবে ফিরেছেন বিশ্বকাপের (World Cup 2023) সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে ৫৪৩ রান করা হয়ে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের (ম্যাচ নম্বর ৩৭) শেষে তালিকায় কে কোথায় ?

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। ভারতের বিরুদ্ধে মাত্র ৫ রানে আউট হলেও চলতি বিশ্বকাপে ৪ টে শতরান হাঁকিয়ে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে মোট ৫৫০ রান। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra) তৃতীয় ব্যাটার। যার চলতি বিশ্বকাপে পাঁচশোর বেশি রান হয়ে গিয়েছে। ৩ টি শতরান সহ কিউয়ি ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৫২৩ রান।

তালিকায় ৪ নম্বরে রোহিত শর্মা (Rohit Sharma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হিটম্যান। চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়কের ঝুলিতে এখনও পর্যন্ত ৪৪২ রান। জোড়া শতরান সহ ঝুলিতে মোট ৪২৮ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে ডেভিড ওয়ার্নার (David Warner)। কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল (Daryl Mitchell) রয়েছেন ৬ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন ৩৭৫ রান। শতরান ১ টি।

ভারতের বিরুদ্ধে মাত্র ৯ রানের মাথায় ফিরতে হলেও তালিকার ৭ নম্বরে রয়েছেন আইডেন মাক্ররাম (Aiden Markram)। ঝুলিতে মোট ৩৭১ রান। আর এক প্রোটিয়া ব্যাটার রয়েছেন তালিকায়। রাসি ভান ডার ডুসেন (Rassie van der Dussen)। ভারতের বিরুদ্ধে ১৩ রানে সাজঘরে ফিরলেও চলতি বিশ্বকাপে জোড়া শতরান সহ মোট ৩৬৬ রান।তালিকায় ৯ নম্বরে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তানের ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৫৯ রান। পাকিস্তানের অপর ব্যাটার আবদুল্লা শফিক (Abdullah Shafique) রয়েছেন বর্তমানে তালিকার ১০ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন মোট ৩৩৬ রান।

বিশ্বকাপ এগোনোর সঙ্গে ছন্দ ফিরে পেয়ে এগোচ্ছেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। পরপর দু'ম্যাচে  অর্ধশতরানে হাঁকানোর পর ভারতীয় ব্যাটারের ঝুলিতে এই মুহূর্তে ২৯৩ রান। তিনি রয়েছেন তালিকার ১৪ নম্বরে।

আরও পড়ুন- আগুনে ছন্দে ভারতীয় বোলাররা, উইকেট শিকারের বিচারে বিশ্বকাপে কে কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget