এক্সপ্লোর

Mohammed Shami : ম্যাকগ্রাকে ছুঁয়ে ফেললেন শামি, বিশ্বমঞ্চে বিশ্বরেকর্ড ভারতীয় পেসারের

ODI World Cup 2023 : বিশ্বকাপের মঞ্চে এর আগে এক ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৪ জন বোলার। ক্রিকেট বিশ্বযুদ্ধের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারি গ্লেন ম্যাকগ্রা (৭১ উইকেট) যে তালিকাতেও রয়েছেন শীর্ষে।

মুম্বই : বিশ্বকাপে (World Cup 2023) বিশ্বরেকর্ড। রেকর্ড-খতিয়ানের চূড়ায় মহম্মদ শামি (Mohammed Shami)। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে দ্রুততম ৫০ উইকেটের শিকার হওয়ার দিনেই ভারতীয় পেসার ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তিদের। গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডি বিখেল, উইনস্টন ডেভিসের মতো কিংবদন্তি বোলারদের সঙ্গে একাসনে বসে পড়েছেন শামি। বিশ্বকাপের মঞ্চে পঞ্চম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট দখলের অনন্য কীর্তি গড়েছেন শামি। 

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের সেমিফাইনালে বাংলার পেসারের যে পারফরম্যান্স শুধু ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চেই নয় একদিনের ক্রিকেটেও কোনও ভারতীয় বোলারের পক্ষে সেরা পারফরম্যান্স। এর আগে ওডিআই ক্রিকেটে কোনও ভারতীয় পেসারই এক ম্যাচে ৭ উইকেট কখনও নিতে পারেননি। 

বিশ্বকাপের মঞ্চে এর আগে এক ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৪ জন বোলার। ক্রিকেট বিশ্বযুদ্ধের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারি গ্লেন ম্যাকগ্রা (৭১ উইকেট) যে তালিকাতেও রয়েছেন শীর্ষে। ২০০৩ বিশ্বকাপে মাত্র ১৫ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন অজি পেস কিংবদন্তি। ওই বিশ্বকাপেই ঝুলিতে ৭ উইকেট পুরেছিলেন আরও এক অজি পেসার। অ্যান্ডি বিখেল ২০ রানের বিনিময়ে গড়েছিলেন যে কীর্তি।

১৯৮৩ বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস। ৫১ রানের বিনিময়ে যে কীর্তি গড়েছিলেন তিনি। আর ২০১৫ বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের টিম সাউদি ৩৩ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট। যে চার বোলারের পর পঞ্চম বোলার হিসেবে যে অনন্য তালিকায় স্থান করে নিয়েছেন শামি।

সেমিফাইনালে ৭ উইকেট নেওয়ার সুবাদে চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ২৩ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। চলতি বিশ্বকাপে যা সর্বাধিক। পাশাপাশি এক বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ারও নজির গড়ে ফেলেছেন তিনি। এর আগে ২০১১ বিশ্বকাপে জাহির খানের ঝুলিতে ছিল ২১ উইকেট। প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মহম্মদ শামির ঝুলিতে রয়েছে মোট ৫৪ উইকেট।

বিশ্ব ক্রিকেটের দ্রুততম বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ৫০-র বেশি উইকেটও নেওয়া হয়ে গিয়েছে শামির। এর আগে তাঁর বিশ্বকাপের ১৯ তম ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক। যা টপকে মাত্র ১৭ ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়া হয়ে গিয়েছে শামির।

 

 

 

 

আরও পড়ুন- 'শামি-ফাইনাল', কিউয়ি-শিকারি ভারতীয় পেসারের বন্দনায় বিশ্ব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget