এক্সপ্লোর

ODI World Cup : 'শামি-ফাইনাল', কিউয়ি-শিকারি ভারতীয় পেসারের বন্দনায় বিশ্ব

Mohammed Shami : ম্যাঞ্চেস্টারের হারের মধুর বদলা মুম্বইয়ে নেওয়ার পর শামি বন্দনায় মজেছে আসমুদ্রহিমাচল।

মুম্বই : সেমিফাইনাল যেন শামি-ফাইনাল। বিশ্বকাপের (World Cup 2023) শেষচারের যুদ্ধে শামির আগুনে জ্বলে ছারখার হয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। ওয়াংখেড়েতে কিউয়িদের ৭০ রানে বিধ্বস্ত করেছে ভারত। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার পাকা করে ফেলেছে ফাইনালে স্থান। ১২ বছর পর দেশের মাটিতে ফের একবার বিশ্বকাপের ফাইনালে ভারতের জায়গা পাকা করার পিছনে অন্যতম কারণ মহম্মদ শামি (Mohammed Shami)। ৫৭ রানের বিনিময়ে রেকর্ড ৭ উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বকাপের মঞ্চে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স যেটি।

মুম্বইয়ের ব্যাটিং সহায়ক পিচে ভারত বড় রান খাড়া করলেও কিউয়িরাও একসময় দারুণভাবে লড়াই চালাচ্ছিল। খেলার শুরু দিকে ও মাঝপথে মহম্মদ শামির সিম বোলিংয়ের জাদুতেই নিউজ়িল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিতে সক্ষম হয়েছিল ভারত। যারপর তাঁরই সুবাদে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের বদলা। ম্যাঞ্চেস্টারের হারের মধুর বদলা মুম্বইয়ে নেওয়ার পর শামি বন্দনায় মজেছে আসমুদ্রহিমাচল।

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) ওয়াংখেড়েতে সাক্ষী হয়েছেন বিশ্বকাপে ভারতের ফাইনাল-যাত্রার। খেলার শেষে সোশালে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'দুরন্ত শামি-ফাইনাল। দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স ও তারপরে দুর্ধর্ষ বোলিং। দাপট দেখিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া।' প্রসঙ্গত, ক্রিকেট ঈশ্বরের সামনেই তাঁকে টপকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরানের অনন্য নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট ও শ্রেয়স আইয়ারের জোড়া শতরান, শুভমন গিলের অর্ধশতরান, রোহিত শর্মার ঝোড়ো শুরু ও কেএল রাহুলের দাপুটে পিন্চ হিটিংয়ে বড় স্কোর খাড়া করে ভারত।

ব্যাট করতে নামা নিউজ়িল্যান্ডের দুই ওপনারকেই ফিরিয়ে শুরুতে মোক্ষম ধাক্কা দেওয়ার পর মাঝপথে কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় অবশ্য ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি। একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের দিনে একাধিক নজিরও গড়েছেন তিনি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ৭ উইকেট তুলে নিয়ে চলতি বিশ্বকাপে মোট ২৩ শিকার করে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শামি। সেমিফাইনালে ম্যাচ সেরাও তিনিই।

কিউয়িদের বিরুদ্ধে দু'বার ও মোট ৩ বার চলতি বিশ্বকাপে ৫ বা তার বেশি উইকেট নিলেন মহম্মদ শামি। বিশ্বকাপের ইতিহাসে ৪ বার। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে কোনও বোলারের পক্ষে যা সর্বোচ্চ।

 

আরও পড়ুন- রেকর্ডের ঝুলিতে উজ্জ্বল উপস্থিতি, মহম্মদ শামি গড়লেন যে সমস্ত নজির

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget