এক্সপ্লোর

Eden Gardens: ইডেনে শনিবার রানের ফোয়ারা, পূর্বাভাস কিউরেটরের, শিশির কাঁটা ভোগাবে?

BAN vs NED: সুজন মুখোপাধ্যায়। ইডেন গার্ডেন্সের কিউরেটর। বিশ্বকাপের আগের সন্ধ্যায় যাঁকে পাওয়া গেল তুমুল ব্যস্ততার মাঝে।

সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার বিকেলে তখন রেড রোডে দুর্গা পুজোর কার্নিভাল শুরু হয়ে গিয়েছে। বিসর্জনের বিষাদের মধ্যেও ব্যস্ততার রেশ বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে।

হাঁফ ছাড়ার ফুরসত নেই তাঁরও। প্রতিমা নিরঞ্জনের আবহেই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup) বোধন! অগত্যা সকাল-সন্ধে মাঠেই হত্যে দিয়ে পড়ে রয়েছেন তিনি। রেড রোড কার্নিভালে যখন নাচ-গান আলোর খেলা, তখন তিনি মালিদের দিয়ে পিচে জল দেওয়াচ্ছেন।

তিনি সুজন মুখোপাধ্যায়। ইডেন গার্ডেন্সের কিউরেটর। বিশ্বকাপের আগের সন্ধ্যায় যাঁকে পাওয়া গেল তুমুল ব্যস্ততার মাঝে।

চলতি বিশ্বকাপের প্রায় অর্ধেক পর্ব শেষ। তবে ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ শনিবার। মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কেমন হবে সেই ম্যাচের বাইশ গজ? ব্যাটাররা দাপট দেখাবেন, নাকি ছড়ি ঘোরাবেন বোলাররা? সুজন বলছিলেন, 'খুব ভাল উইকেট হবে। সকলের জন্য সাহায্য থাকবে। সমান বাউন্স। বল পড়ে ভালভাবে ব্যাটে যাবে। তাই স্ট্রোক প্লেয়াররা সুবিধা পাবে। বড় রান উঠবে।'

ইডেনের পিচের চরিত্র বদলের অন্য়তম কাণ্ডারি সুজন। একটা সময় ইডেন গার্ডেন্সে সীমিত ওভারের কোনও ম্যাচ মানে প্রচলিত ফর্মুলা ছিল, আগে ব্যাট করে বড় রান প্রতিপক্ষের মাথার ওপর চাপিয়ে দাও। তারপর বিপক্ষ ব্যাটারদের দিকে স্পিনার লেলিয়ে দাও। ম্যাচ যত গড়াবে, বল পড়ে নীচু হবে, ঘুরবে। আর ধুলো ওড়া পিচে কামাল করবেন স্পিনাররা। এমনকী, ধুমধাড়াক্কা ক্রিকেটের  মহাযজ্ঞ আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের জয়ের মূল মন্ত্র ছিল এই তত্ত্ব।

তবে এই ইডেন আর সেই ইডেন নেই। গত বছর ছয়-সাত ধরেই বদলে গিয়েছে বাইশ গজের চরিত্র। এখন ইডেনের পিচে বল পড়ে সাঁই সাঁই ছোটে। ব্যাটাররা নিশ্চিন্তে স্ট্রোকও খেলতে পারেন। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্য়াচেও বড় রানের পিচই হবে, আশ্বাস সুজনের।

কিন্তু শিশির? শেষ অক্টোবরে যা ম্যাচের রং পাল্টে দিতে পারে। সুজন বলছেন, 'গত তিনদিন শিশির পড়ছে না। তাই মনে হয় না শনিবারের ম্যাচে শিশির খুব একটা ফ্যাক্টর হবে। আমরা অবশ্য সতর্কতা অবলম্বন করব। রাসায়ানিক স্প্রে থেকে শুরু করে যা যা করণীয় করব। তবে পিচের চরিত্র দুই অর্ধে একই থাকবে। তাই টস খুব একটা গুরুত্বপূর্ণ হবে না।'

সব মিলিয়ে বিশ্বকাপের বোধনের জন্য় তৈরি ক্রিকেটের নন্দনকানন।

আরও পড়ুন: নির্বোধ পরিকল্পনা! আলোর প্রদর্শনীতে মেজাজ হারালেন ম্যাক্সওয়েল, বিপরীত মেরুতে ওয়ার্নার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget