এক্সপ্লোর

ODI World Cup: দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়াই হবে বিশ্বকাপ? কীভাবে মূল পর্বে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ?

West Indies: সুপার সিক্সে সব দলের অবস্থান সমান নয়। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ৪ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে উঠেছে। কারণ, নিজেদের গ্রুপ থেকে ওঠা বাকি দুই দলকেই হারিয়েছে তারা।

হারারে: বিশ্বকাপের (ODI World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্স অধ্যায় শুরু হচ্ছে। যার অর্থ, ৬ দলের মধ্যে থেকে নির্ধারিত হবে, কোন দুই দল শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।
 
তবে সুপার সিক্সে সব দলের অবস্থান সমান নয়। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ৪ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে উঠেছে। কারণ, নিজেদের গ্রুপ থেকে ওঠা বাকি দুই দলকেই হারিয়েছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ২ পয়েন্ট করে নিয়ে উঠেছে। এবং এই পরিস্থিতিতে সবচেয়ে জোরাল আলোচনা চলছে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নিয়ে।
 
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই কি বিশ্বকাপ আয়োজিত হবে?
 
পরিস্থিতি ক্যারিবিয়ানদের জন্য সুখকর নয়। কারণ, সুপার সিক্স পর্বে ০ পয়েন্ট নিয়ে শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাটে-বলে বা ফিল্ডিংয়ে ক্যারিবিয়ান দল যেভাবে পারফর্ম করেছে, অনেকেই মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন না। তবে অঙ্কের বিচারে এখনও সম্ভাবনা রয়েছে তাদের। এমনকী, ওমান বা শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও অন্য ৪ দলের সঙ্গে সমান পয়েন্টে থাকতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এবং নেট রান রেট ভাল থাকলে প্রথম দুই দলের মধ্যে থাকতেই পারে তারা।
 
সবচেয়ে সহজ সমীকরণ হল, তিন ম্যাচেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে তার পরেও অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফল জানার জন্য।
 
তাদের প্রার্থনা করতে হবে, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে তাদের ৩টি করে ম্যাচের অন্তত ২টিতে হারুক। যদি তিন ম্যাচের মধ্যে ২টি করে জিতে যায় শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে, তাহলে এমনিতেই ওয়েস্ট ইন্ডিজের বিদায়ঘণ্টা বেজে যাবে। ৮ পয়েন্ট করে নিয়ে বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করবে দুই দেশ। ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলের কোনও একটি ৬ পয়েন্টে শেষ করলেও, ওয়েস্ট ইন্ডিজকে তাদের ৩ ম্যাচ জিততেই হবে এবং বড় ব্যবধানে জিতে নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে যেতে হবে। নেট রান রেটে দারুণ জায়গায় শ্রীলঙ্কা। দাসুন শনাকাদের নেট রান রেট ২.৬৯৮। ওমানের বিরুদ্ধে বিরাট জয়ের পর আরও ভাল জায়গায় দ্বীপরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটাই ইতিবাচক দিক। নেদারল্যান্ডসের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হলেও তাদের রান রেট খুব একটা ধাক্কা খায়নি। তাই নেদারল্যান্ডস ও ওমানের চেয়ে এগিয়ে তারা।

রান রেট ব্যতিরেকেও ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে যেতে পারে। সেক্ষেত্রে জিম্বাবোয়েকে সুপার সিক্সের সব ম্যাচে হারতে হবে। আর শ্রীলঙ্কাকে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের কাছে। বাকি দুই ম্যাচে জিততে হবে শনাকাদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কা শেষ করবে ৮ পয়েন্টে। ওয়েস্ট ইন্ডিজ থাকবে ৬ পয়েন্টে। যোগ্যতা অর্জন করবেন ক্যারিবিয়ানরা।
 
দুবারের বিশ্বকাপজয়ীদের ভক্তরা আপাতত সেই প্রার্থনাই করছেন।

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget