এক্সপ্লোর

Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি

ODI World Cup Exclusive: ইডেনের পিচ এমনিতে এখন দেশের অন্যতম সেরা। গত আইপিএলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে যুগ্মভাবে দেশের সেরা উইকেটের স্বীকৃতি পেয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেটে ড্রপ ইন উইকেটের অভিনবত্ব ঘটেছিল তাঁর হাত ধরে। বাইরে থেকে রেডিমেড উইকেট তুলে এনে ম্যাচের আগে মাঠের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া। ব্যাস। তারপরই শুরু হয়ে যাবে ধুন্ধুমার ক্রিকেটীয় দ্বৈরথ।

ইংল্যান্ডের সেই অ্যান্ডি অ্যাটকিনসন (Andy Atkinson) এখন আইসিসি-র (ICC) পিচ কমিটির প্রধান। শুক্রবার তিনি ঘুরে গেলেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। যে মাঠে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ হবে। তার আগে ইডেনের বাইশ গজ ও মাঠ পর্যবেক্ষণ করে গেলেন অ্যাটকিনসন। সেই সঙ্গে ইডেনের কিউরেটরকে দিলেন পরামর্শও।

ইডেনের পিচ এমনিতে এখন দেশের অন্যতম সেরা। গত আইপিএলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে যুগ্মভাবে দেশের সেরা উইকেটের স্বীকৃতি পেয়েছে। ইডেনের বাইশ গজ দেখে খুশি অ্যাটকিনসন। যিনি শেষবার ইডেনের পিচ দেখেছেন ২০১৬ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। মাঝে কেটে গিয়েছে সাত বছর। আর এই সাত বছরে ইডেনের পিচের চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। এক সময় যে পিচে বল পড়ে বনবন ঘুরত, যেখানে দাপিয়ে বেড়িয়েছেন কখনও হরভজন সিংহ, তো কখনও সুনীল নারাইনের মতো স্পিনার, সেই বাইশ গজেই এখন বাড়তি বাউন্স। বল পড়ে সাঁ সাঁ ছোটে। পেসাররা উইকেট দেখে রীতিমতো প্রলুব্ধ হন। আবার স্ট্রোক প্লেয়ারদেরও স্বর্গভূমি। বল পড়ে ব্যাটে ভালভাবে আসে বলে টাইমিং হয়। একটা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে যে পিচে ১৪০ ছিল জেতার মতো রান, সেখানেই এখন হরদম দুশো ওঠে।

এই পরিবর্তন দেখে অবাক অ্যাটকিনসনও। ইডেনের কিউরেটরের কাছে জানতে চেয়েছেন, কীভাবে উইকেটের এই বদল ঘটিয়েছেন। ইডেনের কিউরেটর তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি সুজন মুখোপাধ্যায় এবিপি লাইভকে বলছিলেন, 'অ্যাটকিনসন পিচ দেখে দারুণ খুশি। জানতে চাইলেন, কীভাবে পিচের চরিত্র বদল ঘটেছে। বারমুডা ঘাস লাগানো থেকে শুরু করে মাটি বদল, সব বিষয়ই ওঁকে জানিয়েছি। উনি ভীষণ সন্তুষ্ট। ইডেনের পিচ বিশ্বকাপেও স্পোর্টিংই হবে। ব্যাটার-বোলার, সকলের জন্যই সমান সাহায্য় থাকবে। ভাল ক্রিকেট দেখা যাবে।'

আইসিসি-র প্রধান কিউরেটর কি কোনও পরামর্শ দিলেন? সুজন বললেন, 'অ্যাটকিনসন সব কিছু খুঁটিয়ে জেনেছেন। তবে বিশ্বকাপের আগে পিচে কোনও প্রস্তুতি ম্যাচ করাতে বারণ করেছেন।'

ইডেনের পিচ ইদানীং বেশ সবুজই থাকে। স্পিনাররা আর আগের মতো ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে উঠতে পারেন না। বরং ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য বেড়েছে। কিন্তু বিশ্বকাপে যদি ঘাস ওড়ানোর আব্দার আসে? জানা গেল, কোনও অবস্থাতেই পিচের চরিত্র বদল করতে নিষেধ করেছেন অ্যাটকিনসন। ভারত এই মাঠে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আয়োজক দেশ যদি ঘাস ওড়ানোর বায়না করে? শোনা গেল, কোনওভাবেই পিচের নিজস্ব চরিত্র বদল করা যাবে না, জানিয়ে দিয়েছেন আইসিসি-র কিউরেটর।

আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget