এক্সপ্লোর

Mitchell Marsh: বিশ্বকাপের ওপর পা, মার্শের বিরুদ্ধে FIR, ভারতে ঢুকতে না দেওয়ার আর্জি

IND vs AUS: তাঁকে আর যেন কোনওদিন ভারতের মাটিতে খেলতে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া (IND vs AUS) বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। তবে পারফরম্যান্সের জন্য নয়। বিতর্কে জড়িয়ে। বিশ্বকাপের (ODI World Cup) ওপর পা তুলে দিয়ে ছবির পোজ় দিয়েছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে যায়।

এবার মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের হল নয়াদিল্লিতে। এমনকী, তাঁকে আর যেন কোনওদিন ভারতের মাটিতে খেলতে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়েছে।

পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, ওই ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নীচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। অভিযোগকারী তাঁর অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দফতরেও পাঠিয়েছেন। যাতে মিচেল মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য আর কোনওদিন অনুমতি না দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলার মহম্মদ শামিকে মিচেল মার্শের এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতে ডানহাতি পেসার বলেছেন, ‘ঘটনাটির কথা জানি। শুনে আমার খারাপ লেগেছে। প্রত্যেকটা দল যার জন্য লড়াই করে, যে ট্রফি হাতে তোলার স্বপ্ন দেখে, সেখানে পা রাখার খবর জেনে খুশি বোধ করছি না।’                            

বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সেখানেই একটি ছবিতে দেখা যায়, তুরীয় মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসিমুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। সাধারণত বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। তবে ট্রফির উপর দু’পা তুলে মার্শ বিতর্কে জড়ান। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা।                                      

আরও পড়ুন: অপয়া মোদির জন্যই কাপ ফাইনালে হার, তোপ রাহুলের, কী বললেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget