এক্সপ্লোর

IND vs SA Probable XI: ইডেনে সামনে শক্তিশালী প্রতিপক্ষ, কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ODI World Cup: এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। অর্থাৎ তিন পেসার ও দুই স্পিনার নিয়েই ইডেনেও নামতে পারে ভারত।

কলকাতা: সেমিফাইনালে জায়গা পাকা। তাহলে কি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে ভারত? নতুন কোনও কম্বিনেশন দেখে নেবে?

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ কেমন হবে, প্রশ্ন করায় হেঁয়ালি রেখে গেলেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বললেন, 'আমাদের একাদশ কালই জানতে পারবেন।' কলকাতার শিশির বা বৃষ্টির পূর্বাভাসের জন্য অবশ্য দলে বদলের পক্ষপাতী নন দ্রাবিড়। বললেন, 'আবহাওয়ার কথা ভেবে প্রথম একাদশ সাজাই না।'

তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। অর্থাৎ তিন পেসার ও দুই স্পিনার নিয়েই ইডেনেও নামতে পারে ভারত।

দক্ষিণ আফ্রিকাও হয়তো আগের ম্যাচের দলই ধরে রাখবে। শুধু প্রশ্ন রয়েছে জেরাল্ড কোয়ের্ৎজ়ে ও তাবারেজ শামসির মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে।

রবিবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচকে অনেকে বলছেন কাপ ফাইনালের ড্রেস রিহার্সাল। বলা হচ্ছে, ভারতের কঠিনতম প্রতিদ্বন্দ্বী প্রোটিয়ারাই। ফাইনালে যে এই দুই দলকেই দেখা যাবে, অনেকেই যেন নিশ্চিত। আপনি কীভাবে দেখছেন এই ম্যাচ?

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে শনিবার ভরা সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন করা হল, শুনে ডিফেন্স আরও পোক্ত করে নিলেন 'দ্য ওয়াল'। তারপর পরিণত কণ্ঠে বললেন, 'কে কী বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের যাবতীয় চিন্তাভাবনা এখন এই ম্যাচটি নিয়ে। জানি যে, এটা টুর্নামেন্টের লিগ পর্বের একটি ম্যাচ। দুই দলেরই এখনও ২-৩টি করে ম্যাচ বাকি। আমদাবাদে (পড়ুন ফাইনালে) খেলার যোগ্যতা অর্জন করতে হবে আগে দুই দলকেই। আমরা লিগ পর্বের আরও একটি ম্যাচ হিসাবেই দেখছি। আর এমন একটা দলের বিরুদ্ধে খেলছি, যারা দারুণ ক্রিকেট খেলছে।'

টানা সাত ম্যাচে জয়। এবার কি কাপ স্বপ্ন আরও গাঢ় হয়েছে? দ্রাবিড়ের জবাব, 'এই মুহূর্তে দল দারুণ খেলছে। সাতটি ভাল ম্যাচ কেটেছে। দল সত্যিই প্রশংসনীয় খেলেছে। তবে এমন একটা দলের বিরুদ্ধে নামছি, যারা ভাল ক্রিকেটই খেলছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে পারাটা গৌরবের। দল হিসাবে আমরা মুখিয়ে রয়েছি।'

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান দার দাসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুনগি এনগিডি ও তাবারেজ শামসি/জেরাল্ড কোয়েৎজ়ে।

আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget