এক্সপ্লোর

Manu Bhaker meets Sonia Gandhi : প্যারিস থেকে ফিরেই ১০ জনপথে গিয়ে সনিয়া-সাক্ষাৎ অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুর

Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের

নয়াদিল্লি : অলিম্পক্সে দু-দু'টো পদক জিতে গোটা দেশের হৃদয়ে জিতে নিয়েছেন মনু ভাকের। বুধবারই প্যারিস থেকে দেশে ফিরেছেন তিনি। তার কিছু পরেই ১০ জনপথে গিয়ে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয় গান্ধীর সঙ্গে দেখা করলেন মনু।  প্যারিস অলিম্পিক্সে তাঁর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছে গান্ধী পরিবার। এদিকে সনিয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গেও দেখা করেন মনু। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক থাকবেন তিনি। তাই ১০ অগাস্ট ফের তিনি প্যারিস ফিরে যাচ্ছেন।

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম - দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি। অলিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্বও রয়েছে পিভি সিন্ধুদের মতো গুটিকয়েক তারকার দখলে। সেই তালিকায় নাম লেখানো হয়ে গিয়েছে মনুর। তিনি অল্পের জন্য ইতিহাস গড়তে ব্য়র্থ হয়েছেন। ২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। তাঁর কীর্তিতে গোটা দেশ উচ্ছ্বসিত।

টোকিওতে তাঁর পিস্তলে সমস্যা হয়েছিল। এতটাই হতাশ হয়ে গিয়েছিলেন যে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফের লড়াই শুরু করেন। প্য়ারিসে কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক্সে নামার আগে থেকেই পদক জয়ের দাবিদার ছিলেন। শ্যুটিংয়ে তিনি পদক আনবেন, এই আশা ছিলই। কারও আশাভঙ্গ করেননি মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতের হয়ে প্রথম পদক জেতেন তিনিই। এরপর আরও একটি পদক জিতে নেন। স্বভাবতই, তাঁর সাফল্যে দেশজুড়ে উচ্ছ্বাস।

মনুর ঐতিহাসিক সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানাতে আগেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ''আপনি ০.১ পয়েন্টের জন্য রুপো মিস করলেও দেশকে গর্বিত করছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শ্য়ুটিংয়ে আপনি পদক এনেছেন। আমার তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মনে পড়ে, টোকিও অলিম্পিকে বন্দুক আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু এ বার আপনি সব প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন।'' মনু প্রধানমন্ত্রীকে জানান যে, ''স্যার, সবাই আপনাকে নমস্কার জানিয়েছে। সবাই এখানে খুশি। আরও ভাল পারফর্ম করার চেষ্টা করব আমি।''

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget