এক্সপ্লোর

Sushil Kumar: খুনের অভিযোগে জেলে গিয়েছিলেন, জামিন পেয়ে রেলের চাকরিতে যোগ অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমারের

Olympics Medal Winner Sushil Kumar: সুশীল কুমার সতীর্থ কুস্তিগীর সাগর ধনখড়ের হত্যা মামলায় ২০২১ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন ।

নয়াদিল্লি: দুই বারের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার (Sushil Kumar) একটি হত্যা মামলায় বেশ কয়েক মাস ধরে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন । সম্প্রতি আদালত তাঁকে জামিন দেয়, যার পরে তিনি আনুষ্ঠানিকভাবে উত্তর রেলওয়েতে তাঁর কাজে যোগ দিলেন । সংবাদসংস্থা আইএএনএস এই খবর নিশ্চিত করেছে ।

রেলওয়ে সূত্রে IANS-কে জানানো হয়েছে, বর্তমানে উত্তর রেলওয়েতে সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার পদে নিযুক্ত সুশীল কুমার । তিনি ফর্ম্যাস পোশাকে কাজে যোগ দেন । কর্মকর্তারা তাঁর পুনর্বহালের খবর নিশ্চিত করে বলেছেন যে, এই প্রক্রিয়াটি সার্ভিস নিয়ম অনুযায়ী করা হয়েছে ।

কুস্তিগীর সুশীল কুমারকে কেন জেলে যেতে হয়েছিল?

সুশীল কুমার সতীর্থ কুস্তিগীর সাগর ধনখড়ের হত্যা মামলায় ২০২১ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন । দিল্লি হাইকোর্ট সম্প্রতি মামলার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে কুস্তিগীরকে জামিন দেয় । যদিও, সুশীল কুমারের আইনি লড়াই এখনও শেষ হয়নি, তদন্ত চলছে । 

সুশীল কুমারের জামিন পাওয়ার পর মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে । হত্যা মামলায় অভিযুক্ত সুশীল কুমারের জামিনের ঘটনায় কেউ কেউ এর সমালোচনা করছেন, আবার কারও যুক্তি হল, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ এবং নিজের পেশাগত দায়িত্ব পুনরায় শুরু করার অধিকারী ।

৪২ বছর বয়সী সুশীল কুমার তাঁর খেলার মাধ্যমে সারা ভারতে বিশেষ পরিচিতি তৈরি করেছেন । তিনি ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে রৌপ্য পদক এবং এর আগে ২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ।

কমনওয়েলথ গেমসে সুশীল কুমারের ৩টি সোনা

  • ২০১০, দিল্লি কমনওয়েলথ গেমস
  • ২০১৪, গ্লাসগো কমনওয়েলথ গেমস
  • ২০১৮, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস

 

আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাওয়ার পর যখন সুশীল কুমারের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে, তখন সবাই অবাক হয়ে গিয়েছিলেন । তোলপাড় পড়ে গিয়েছিল ঘটনায় । বর্তমানে কুস্তিগীর জামিন পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরার দিকে মনোযোগ দিচ্ছেন । তবে আদালতের কার্যক্রম এখনও চলছে ।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget