এক্সপ্লোর

Deepika Kumari: 'অলিম্পিক্সে পদক না জিতে থামব না', প্যারিসে হতাশাজনক পারফরম্যান্সের পর অঙ্গীকার তিরন্দাজ দীপকার

Paris Olympics 2024: দলগত বিভাগে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্যক্তিগত বিভাগেও কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি দীপিকা কুমারী।

নয়াদিল্লি: দলগত বিভাগে চূড়ান্ত হতাশ করেছিলন। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, তার বেশি এগোতে পারেননি দীপিকা কুমারী (Deepika Kumari)। প্রচুর অভিজ্ঞতা এবং প্রত্যাশা সত্ত্বেও চরম হতাশাজনক পারফরম্যান্সের ফলে কটাক্ষেরও শিকার হচ্ছেন ভারতীয় তারকা তিরন্দাজ। তবে তিনি থামতে নারাজ। প্যারিসে স্বপ্নভঙ্গের পরেই করলেন অঙ্গীকার।

বিশ্বকাপে একাধিক পদকজয়, পর পর সাফল্য সত্ত্বেও অলিম্পিক্স বরাবরই দীপিকার শক্ত গাঁট হয়েই রয়ে গিয়েছে। এই নিয়ে নিজের চতুর্থ অলিম্পিক্সে অংশগ্রহণ করলেও, নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলার বধূ। তবে হতাশ হয়ে ভেঙে পড়ার মেয়ে তিনি নন। বরং নতুন অঙ্গীকার তাঁর। নব উদ্যমে পুনরায় অলিম্পিক্সে ফেরার কথা আগেভাগেই জানিয়ে দিলেন বছর ৩০-র এই তিরন্দাজ। তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি তো ভবিষ্যতে আরও খেলতে চাই এবং খেলা চালিয়ে যাব। আমি যেভাবেই হোক একটা অলিম্পিক্স পদক জিততে চাই। ওটা না জেতা পর্যন্ত থামব না। আমি আরও কড়া পরিশ্রম করে, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।' 

কিন্তু ঠিক কোথায় গলদ রয়েছে? কোন বিভাগে আরও উন্নতি করতে হবে তাঁকে? দীপিকা কিন্তু নিজেই সেইসবদিকগুলি ধরিয়ে দিচ্ছেন। কোথায় ভুল হয়েছে এবং নিজের কীসে উন্নতি করতে হবে, সেই বিষয়ে জানাতে গিয়ে দীপিকা বলেন, 'সবার আগে তো আমি নিজেকে আরও জোরাল দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত। শেখার তো অনেককিছু রয়েছে যেমন দ্রুত শ্যুটিং করার বিষয়টা। ওই পদ্ধতিটা আমায় রপ্ত করতে হবে এবং সেই অনুযায়ী অনুশীলনও সারতে হবে। আমি এই অলিম্পিক্স থেকে বুঝে গিয়েছি যে মন্থর শ্যুটিং লাভজনক হয় না। অলিম্পিক্সে বড়রকমের ভুল করার বিন্দুমাত্র জায়গা নেই। তাই সেই বিষয়টা দেখতে হবে, যাতে কোনওরকম ভুল না হয়, সেই দিকে নজর দিতে হবে। এখন থেকে শিক্ষা নিয়ে এবার এই বিষয়েই আমি বেশি করে জোর দেব।'

এরপর ২০২৮ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসে পরবর্তী অলিম্পিক্সের আসর বসবে। সেখানে দীপিকা নিজের লক্ষ্যপূরণে সফল হন কি না, সেটাই দেখার বিষয় হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মাত্র পঞ্চম খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে কেরিয়ার গোল্ডেন স্ল্যামের মালিক জকোভিচ, প্যারিসে জিতলেন সোনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget