এক্সপ্লোর

Mirabai Chanu Wins Medal: অলিম্পিক্সে প্রথম পদক ভারতের, ভারত্তোলনে রুপো মীরাবাঈ চানুর

টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত।

টোকিও: টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু।

মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।

ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের ভারত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।

২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর থেকেই অলিম্পিক্সে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। চানু দেখিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা করে ভুল কিছু করেননি বিশেষজ্ঞরা। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তাঁর ২১ বছর পর পদক জিতলেন চানু।

শনিবার স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪- কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭ কেজি ভরোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ কেজি ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভারোত্তলন করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কারণ চিনের ঝিহুই অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জয় নিশ্চিত করেন।

এদিন হকিতে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারায় ভারত। তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget