এক্সপ্লোর

Vinesh Phogat: ওজন কমানোর মরিয়া চেষ্টায় রক্ত টেনে নিতে হয়েছিল! প্যারিসের হাসপাতালে ভর্তি বিনেশ

Vinesh Phogat Hospitalised: কুস্তিতে মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। বুধবার দুপুরে সেই খবর শোনামাত্রই শোকের আবহ ভারতীয় ক্রীড়ামহলে।

প্যারিস: অলিম্পিক্সে পদক দৌড় থেকে বাতিল ঘোষিত হওয়ার পরই অসুস্থ হয়ে পড়লেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিনেশ, খবর সূত্রের।

কুস্তিতে মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। বুধবার দুপুরে সেই খবর শোনামাত্রই শোকের আবহ ভারতীয় ক্রীড়ামহলে।

জানা গিয়েছে, ওজন বাগে আনার জন্য সারারাত সাইক্লিং, জগিং, স্কিপিংয়ের মতো কসরত করেছেন বিনেশ। পানীয় জলও খাননি। বুধবার সকালে বাতিল হওয়ার খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছেন বিনেশ। শোনা গিয়েছে, তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অলিম্পিক গেমস ভিলেজেই পলিক্লিনিক রয়েছে। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন পালোয়ান। জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। বিশ্রামে রয়েছেন বিনেশ। তাঁকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কথা ভেবেছে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। যদিও তাদের প্রাথমিক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলেই খবর।                

সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ওজন কমানোর জন্য বিনেশের মাথার চুল ছেঁটে ফেলা হয়। তাঁর শরীরের রক্ত সিরিঞ্জে করে টেনে নেওয়া হয়েছে বলেও খবর। যদিও তা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। তাতেও শেষরক্ষা হল না।                

এপ্রিল মাসে বিনেশ বলেছিলেন, 'আমার ওজন নিয়ন্ত্রণ করতে হবে আরও ভাল ভাবে। অনেকদিন পর নিজের ওজন ৫০ কেজিতে নামিয়ে এনেছি। সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে।'                   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget