এক্সপ্লোর

India Schedule, Tokyo Olympic 2020: মহিলাদের ব্রোঞ্জ জয়ের ম্যাচেও 'চক দে'? পদকের খোঁজে একঝাঁক কুস্তিগীরও, শুক্রবার কখন কোন খেলা

India Schedule, Tokyo Olympic 2020 Matches List: কুস্তিগীর বজরং পুনিয়া নামছেন আগামীকাল

টোকিও : দীর্ঘ ৪১ বছরে শাপমোচন হয়েছে বৃহস্পতিবার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের হকিমঞ্চে ফের একবার ভারতের জয়ধ্বজা উড়িয়েছে পুরুষ হকি দল। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের পর এই প্রথমবার পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। আগামীকাল সকালেও কি জারি থাকবে 'চক দে'? উদীত সূর্যের দেশে কি লেখা হবে ইতিহাস? সেই প্রশ্নের উত্তর জানতেই সাতসকালেই সজাগ হবে ভারতবাসী। শুক্রবার সকালে অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলতে নামছে ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি আগামীকাল ভারতের পদকতালিকা বাড়ানোর প্রত্যাশা বাড়িয়ে নামছেন একঝাঁক কুস্তিগীরও। যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম বজরং পুনিয়া।

ভারতীয় সময় সকাল ৭টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিক্সের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে খেলতে নামবেন রানি-গুরজিৎরা। সেমিফাইনালে তারা পরাস্ত হয়েছে আর্জেন্তিনার কাছে। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার সেমিফাইনালে স্থান পাকা করে ইতিহাস আগেই তৈরি করে ফেলেছে সোয়ের্ড মারিনের প্রশিক্ষণাধীন দল। তাই সেমিফাইনালে হারের পরও কোচ মারিন ও দলের অধিনায়ক রানিকে ফোন করে বাহবা দিয়েছেন স্বয়ং দেশের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সেমিফাইনালে হারের পর এদিন যেভাবে পিছিয়ে পড়া ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়ে পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল, তাতে নিঃসন্দেহে মহিলা ব্রিগেড যে বাড়তি উদ্দম নিয়ে খেলতে নামবে, তাতে কোনও সন্দেহ নেই।

এদিকে সকাল ৮টায় নামবেন কুস্তিতে ভারতের হয়ে পদকজয়ের অন্যতম দাবিদার বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজাখস্থানের এরনাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। যে ম্যাচে জিতলেই  কিছুক্ষণের মধ্যেই সেমির লড়াই পাকা করার ম্যাচ। আর যে ম্যাচগুলোর বাধা টপকালে দুপুরের দিকে পদকের লড়াই। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সীমা বিসলাও নামছেন আগামীকাল।

ভোর ৪ টে নাগাদ গলফের তৃতীয় রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর। দুপুর ১ টায় মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ে নামবেন ভারতের দুই প্রতিনিধি প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট। এদিকে, বিকেল সাড়ে ৪টেয় পুরুষদের ফুটবলের ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচে মুকোমুখি হবে জাপান ও মেক্সিকো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget