এক্সপ্লোর

India Schedule, Tokyo Olympic 2020: দীপিকা, সিন্ধু, লভলিনাদের হাত ধরে অলিম্পিক্সে বাড়বে পদক ? উত্তর মিলবে শুক্রবারে, জেনে নিন কখন

India Schedule, Tokyo Olympic 2020 Matches List: তিন কন্যার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে পদকতালিকায় ভারতের ভাগ্য

টোকিও : পিভি সিন্ধু, অতনু দাসের হাত ধরে দিনের শুরুটা দুরন্ত হলেও পদকপ্রত্যাশার আশায় বড় হোঁচট খেতে হয়েছে সন্ধে গড়ানোর আগেই। 'বিতর্কিত' পয়েন্ট গণনার জেরে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার লোরেনা ভ্যালেন্সিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে মেরি কমকে। ভালো-মন্দে মেশানো দিনে পদকতালিকার চাকা না ঘুরলেও তা ঘোরার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অলিম্পিক্সের শুক্রবার। কারণ, এদিন তিন কন্যার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে পদকতালিকায় ভারতের ভাগ্য। প্রথমজন দীপিকা কুমারী, দ্বিতীয়জন পিভি সিন্ধু, আর তৃতীয়জন লভলিনা বরগোহাইন। 

ভারতীয় সময় সকাল ৬ টায় মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে কেসেনিয়া পেরোভার বিরুদ্ধে নামবেন দীপিকা। দুরন্ত ছন্দে থাকা দীপিকা যে ম্যাচে জিততে পারলে পদকের লক্ষ্যে আরও একটু এগোবেন। কারণ, শুক্রবারই প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজি ইভেন্টে সেমিফাইনাল ও ফাইনাল ভারতীয় সময় শুক্রবার দুপুরে। ১২.১৫-৩০'তে সেমিফাইনাল ও ১-১.১৫'তে ফাইনাল। পাশাপাশি ডেনমার্কের মিয়া ব্লিচফেডেল্টকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়ার পর আগামীকাল দুপুরে অলিম্পিক্সে মহিলাদের ব্যক্তিগত ব্যডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। যে ম্যাচে তাঁর প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি। দুপুর ১টা ১৫ থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। এই ম্যাচে জিতলেই কার্যত টানা দ্বিতীয় অলিম্পিক্সে পদকজয় নিশ্চিত করে ফেলবেন রিও অলিম্পিক্সে রুপোজয়ী পুসরলা ভেঙ্কাটা সিন্ধু।

সকাল ৮ টা ৫০ নাগাদ পদক নিশ্চিত করার লড়াই লভলিনা বরগোহাইনের। মহিলাদের ৬৪ থেকে ৬৯ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চাইনিজড তাইপেইয়ের নিয়েন চিনের বিরুদ্ধে খেলতে নামছেন উত্তর-পূর্বের এই বক্সার। যে ম্যাচে জিততে পারলেই ভারতের ঝুলিতে পদক নিশ্চিত। শুটিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ দিনটি। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে নামছেন মানু ভাকের ও রাহি সার্নোবত। ভোর চারটের সময় গলফের স্ট্রোক প্লে-র দ্বিতীয় রাউন্ডে খেলতে নামবেন বাংলার অনির্বাণ লাহিড়ী। সকাল ৮টা ১৫ মিনিটে পুল এ-র ম্যাচে নামছে ভারতীয় মহিলা হকি দল। পাশাপাশি আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতীয় পুরুষ হকি দল দুপুর ৩ টেয় খেলতে নামবে জাপানের বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget