এক্সপ্লোর

Tokyo Paralympics 2020: এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের হাইজাম্পে রুপো প্রবীণ কুমারের

Tokyo Paralympics 2020: এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক পেল ভারত।

টোকিও: এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। পুরুষদের টি-৬৪ ইভেন্টে রুপো পেলেন প্রবীণ কুমার। এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক পেল ভারত।

প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, ‘প্যারালিম্পিক্সে রুপো জেতা প্রবীণ কুমারের জন্য গর্ব হচ্ছে। কঠোর পরিশ্রম এবং অতুলনীয় নিষ্ঠার ফলেই তিনি এই ফল পেলেন। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’

১৮ বছর বয়সি প্রবীণ এবারই প্রথম প্যারালিম্পিক্সে যোগ দিয়েছেন। তিনি নতুন এশিয়ান রেকর্ড গড়ে রুপো পেলেন। আজ ফাইনালে ২.০৭ মিটার লাফিয়ে রুপো পেলেন প্রবীণ। ২.১০ মিটার লাফিয়ে সোনা পেলেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডস। ২০.৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে এই ইভেন্টে সোনা জিতেছিলেন পোল্যান্ডের এই অ্যাথলিট। এবার তাঁকে অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল।

আরও পড়ুন প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ অবনী লেখারার

যে অ্যাথলিটদের পা দুর্ঘটনা বা অন্য কোনও কারণে বাদ পড়েছে, কৃত্রিম পা নিয়ে হাঁটাচলা করতে হয়, তাঁরাই টি-৬৪ ইভেন্টে যোগ দিতে পারেন। প্রবীণের যে শারীরিক সমস্যা আছে, তাতে তিনি টি-৪৪ ইভেন্টেও যোগ দিতে পারেন, তবে তিনি টি-৬৪ বিভাগেই লড়াই করলেন। সাফল্যও পেলেন এই তরুণ।

প্রথম প্রচেষ্টায় ১.৮৩ মিটার লাফান প্রবীণ। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১.৯৭ মিটার লাফান। এরপর ২.০৪ মিটার লাফান প্রবীণ। এরপর ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড ভেঙে দেন এই ভারতীয় অ্যাথলিট। তবে তিনি ২.১০ মিটার লাফাতে পারেননি। সেই কারণে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে এই তরুণ যে পারফরম্যান্স দেখালেন, তাতে ভবিষ্যতে আরও অনেক সাফল্যের আশা রয়েছে।

এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত দু’টি সোনা, ৬টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এবারের প্যারালিম্পিক্সের আগে পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২। শুধু এবারই ১১টি পদক পেল ভারত। প্যারালিম্পিক্সের ইতিহাসে এবারই ভারতের সবচেয়ে ভাল ফল হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget