এক্সপ্লোর

Avani Lekhara Wins Bronze: প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ অবনী লেখারার

Avani Lekhara: এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জেতেন অবনী।

টোকিও: এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। চলতি গেমসের দশম দিনে জোড়া পদক ভারতের। পুরুষদের টি-৬৪ হাইজাম্পে প্রবীণ কুমারের রুপো জয়ের পর এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন অবনী লেখারা। এবারের প্যারালিম্পিক্সে এর আগে সোনা জেতেন অবনী। ফের দেশকে পদক এনে দিলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সের একটি আসর থেকে একাধিক পদক জিতলেন এই তরুণী।

৪৪৫.৯ স্কোর করে ব্রোঞ্জ পেলেন অবনী। একসময় তিনি ষষ্ঠ স্থানে চলে গিয়েছিলেন। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পদক পেলেন এই তরুণী। 

আরও পড়ুন এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের হাইজাম্পে রুপো প্রবীণ কুমারের

এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১২। ভারতীয় অ্যাথলিটরা এবারের গেমস থেকে এখনও পর্যন্ত দু’টি সোনা, ৬টি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছেন। এবারের প্যারালিম্পিক্সের আগে পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২। শুধু এবারই ১১টি পদক পেল ভারত। প্যারালিম্পিক্সের ইতিহাসে এবারই ভারতের সবচেয়ে ভাল ফল হল। তাতে বিশেষ অবদান থাকল ১৯ বছর বয়সি অবনীর। তিনি একাই জোড়া পদক এনে দিলেন দেশকে। অবনী, প্রবীণদের সাফল্য়ের সুবাদে এখন পদক তালিকায় ৩৬ নম্বরে ভারত। 

ফের পদক জয়ের জন্য ট্যুইট করে অবনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘টোকিও প্যারালিম্পিক্সে আরও গৌরব। অবনী লেখারার বিস্ময়কর পারফরম্যান্স। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানাই।’

জয়পুরের মেয়ে অবনী ২০১২ সালে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন। তাঁর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন তিনি। এই চোট উপেক্ষা করে রাইফেল শ্যুটিং চালিয়ে যান অবনী। জেদ ও অধ্যবসায়ের ফলে তিনি সাফল্য পেলেন। মাত্র ১৯ বছর বয়স। ভবিষ্যতে অবনী আরও অনেক সাফল্য পাবেন বলেই আশা ক্রীড়াপ্রেমীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget