এক্সপ্লোর

Vinesh Phogat: প্যারিস অলিম্পিক্সে পদক না এলেও ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত?

Vinesh Phogat Reward: সোশ্যাল মিডিয়ায় বিনেশ ফোগতকে কোন দল, ব্যবসায়ী, কোম্পানিরা কত টাকা করে আর্থিক পুরস্কার দিচ্ছে, তা জানিয়ে একটি পোস্ট করা হয়, যা বেশ ভাইরাল হয়েছে।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স থেকে শেষমেশ খালি হাতেই ফিরতে হয়েছে বিনেশ ফোগতকে। ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েও আসেনি পদক। বাড়তি ওজনের জন্য বাতিল হন তিনি। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসেও তাঁর পদকের দাবি বাতিল করা হয়। তবে পদক না এলেও বিরাট আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)! সেই পুরস্কারের পরিমাণ ১৬ কোটি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তারকা কুস্তিগীর নাকি মোট ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন। কোন কোন প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন তিনি, সেকথাও জানানো হয় ওই ভাইরাল পোস্টে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন বিনেশ ফোগতের স্বামী সোমবীর রাঠি (Somvir Rathee)। গোটা বিষয়টিকেই জনপ্রিয়তা লাভের এক নোংরা প্রচেষ্টা বলে দাবি করে কড়া ভাষায় এই বিরাট অঙ্কের পুরস্কারমূল্য পাওয়ার দাবি খণ্ডন করেন সোমবীর।

তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নিম্নলিখিত সংস্থা, ব্যবসায়ী, কোম্পানি বা পার্টি দ্বারা বিনেশ ফোগত কোনওরকম আর্থিক অনুদান পাননি।আপনারা সকলেই আমাদের ভাল চান, তাই দয়া করে এইসব ভুলভাল তথ্য ছড়াবেন না। এইসব গুজব ছড়ালে আমাদের তো ক্ষতি হবেই, পাশাপাশি সামাজিক মূল্যবোধও আঘাতপ্রাপ্ত হয়। এগুলো সহজে জনপ্রিয়তা লাভের নোংরা প্রচেষ্টা মাত্র।'

 

সোমবীর বিনেশের আর্থিক পুরস্কার প্রাপ্তির এই দাবি নাকচ করে দেওয়ার পর ফের একবার সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় কতই না খবর দেখি, কিন্তু তার মধ্যে আদৌ কতটা কী সত্যি রয়েছে এবং কতটা গুজব, তা সহজে বোঝা যায় না। বিনেশের আর্থিক অনুদানের ভাইরাল এই পোস্টে কোম্পানির নামসহ বিরাট রাশির উল্লেখ থাকায় আপাতভাবে কোন সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এই পোস্ট যে সম্পূর্ণ ভুয়ো, তা জানা যাওয়ার পরেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরগুলির সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল।

তবে হ্যাঁ, বিনেশ বিরাট আর্থিক পুরস্কার না পেলেও, তিনি দেশে ফিরতে তাঁকে সাধারণ মানুষ ধুমধাম করে বরণ করে নিয়েছে। বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসব চলে মিষ্টি খাইয়ে তাঁকে বরণ করার পাশাপাশি ফুল ও টাকার মালাও পরানো হয় তারকা কুস্তিগীরকে। তাঁর পাশে ছিলেন বজরং পুণিয়া, সাক্ষী মালিকরা। দিকে দিকে কিন্তু না না অনুষ্ঠানে সম্বর্ধনাও দেওয়া হচ্ছে বিনেশকে। তিনি পদক হাতছাড়া করলেও তাঁকে সাদরে বরণ করে নিয়েছে দেশবাসী।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত, মাত্র ৩৩ বছরেই অবসর ঘোষণা জার্মান অধিনায়কের 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget