এক্সপ্লোর

MS Dhoni : ২০০৪ সালে আজকের দিনেই শুরু, আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য়ে মোড়া ধোনির কেরিয়ার

MS Dhoni made his debut : চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় মাহির...

নয়া দিল্লি : দীর্ঘ যাত্রাপথ। একের পর এক সাফল্য কেরিয়ারে। এহেন মহেন্দ্র সিংহ ধোনির(Mahendra Singh Dhoni) আজকের দিনেই অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে।

চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় মাহির। কিন্তু, স্কোরবোর্ডে কোনও রান না তুলেই আউট হয়ে যান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই তাঁকে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাপস বৈশ্য ও খালেদ মাসুদ। 

যদিও পরবর্তীকালে নিজেকে আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ফিনাশারে পরিণত করে তোলেন মাহি। শুধু তাই নয়, তাঁর তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। গত বছর ১৫ অগাস্ট এহেন আন্তর্জাতিক ক্রিকেট(international Cricket) কেরিয়ারের পরিসমাপ্তি ঘোষণা করে অবসর নেন ধোনি। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন আগেই। ২০১৪ সালের ডিসেম্বর মাসে।

আরও পড়ুন ; ভারতীয় দলের মেন্টর হওয়ার জন্য কোনও সাম্মানিক চাননি ধোনি : জয় শাহ

বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ধোনি। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি২০ বিশ্বকাপে প্রথম এডিশনেও ভারত জেতে তাঁর নেতৃত্বেই। ২০১৩ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। আর এর সাথে সাথে ধোনিই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিন ধরনের আইসিসি ট্রফিই জিতেছে। 

সীমিত ওভারের ফরম্যাটে তাঁর দাপট প্রশংসীয় কুড়িয়েছে প্রচুর। তাঁর নেতৃত্বেই ভারত ২০০৯ সালে টেস্টে এক নম্বর দলে পরিণত হয়। ৬০০ দিনের বেশি সেই পজিশন ধরে রাখে দল। তাঁর নেতৃত্বে ভারতে ঘরের মাঠে ২১টি টেস্ট ম্যাচ জিতেছে। যা কোনও ভারতীয় অধিনায়কের সর্বাধিক।   

আইসিসি-র তথ্য অনুযায়ী, একদিনের ক্রিকেটে ৬৫৬ দিন এক নম্বর ব্যাটসম্যান থেকেছেন ধোনি। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে এই সাফল্য। এছাড়া ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget