এক্সপ্লোর

ধোনির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ৯ বছর, ফিরে দেখা ইতিহাস

ধোনির নেতৃত্বে ভারতীয় দল অনেক সাফল্য পেয়েছে। টি-২০ বিশ্বকাপ ছাড়াও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তবে সেরা সাফল্য অবশ্যই ৯ বছর আগে আজকের দিনে এসেছিল।

নয়াদিল্লি: ২ এপ্রিল, ২০১১। দিনটা এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয়। ৯ বছর পরেও তাঁরা এই দিনে স্মৃতির পাতা ওল্টাচ্ছেন। সেইদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি করেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। ২৮ বছর পর ফের বিশ্বকাপ জিতেছিল ভারত। কপিল দেবের সঙ্গে একাসনে বসে পড়েছিলেন ধোনি। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর একদিনের বিশ্বকাপও জেতে ভারত। সেবারের বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তারা টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মাহেলা জয়বর্ধনের দুরন্ত শতরানের সুবাদে ৬ উইকেটে ২৭৪ রান তোলে। ৮৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন জয়বর্ধনে। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে জেতা ভারতীয় দলের কাছে সহজ ছিল না। দর্শকদের প্রত্যাশার চাপ সামাল দেওয়া যথেষ্ট কঠিন ছিল। শুরুতেই ফিরে যান দুই ওপেনার সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তাঁদের জুটিতে যোগ হয় মূল্যবান ৮৩ রান। জেতার জন্য যখন আরও ১৬১ রান দরকার, সেই সময় ফিরে যান বিরাট। এরপর ব্যাট করতে নামার কথা ছিল সেই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকা যুবরাজ সিংহের। কিন্তু সবাইকে অবাক করে ক্রিজে যান ধোনি। তিনি এই ম্যাচের আগে পর্যন্ত সেই বিশ্বকাপে ব্যাট হাতে ভাল ফর্মে ছিলেন না। কিন্তু আসল সময়ে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জেতান। গম্ভীর ৯৭ রান করে আউট হয়ে গেলেও, ধোনি ৯১ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তাঁর ছক্কা মেরে ব্যাট ঘোরানো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত। ধোনির নেতৃত্বে ভারতীয় দল অনেক সাফল্য পেয়েছে। টি-২০ বিশ্বকাপ ছাড়াও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তবে সেরা সাফল্য অবশ্যই ৯ বছর আগে আজকের দিনে এসেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget