এক্সপ্লোর

ঋসভের ইনিংসে উচ্ছ্বসিত ক্রিকেট মহল

নয়াদিল্লি:  ফিরোজ শাহ কোটলায় গতকাল রাতে আছড়ে পড়েছিল ঋসভ-ঝড়। দিল্লির তরুণ ক্রিকেটারের ৪৩ বলে ৯৭ রানের তুফানি ইনিংস সমগ্র ক্রিকেট দুনিয়াতেই আলোড়ল ফেলে দিয়েছে। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হয়নি। কিন্তু টি-২০ ক্রিকেটে ২০০-র বেশি রান তাড়া করতে নেমে এ হেন ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট জগতের তারকারা। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ঝসভ পন্তের ইনিংস মন জয় করে নিয়েছে সকলের। সেই সঙ্গে দিল্লিরই অপর তরুণ ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ব্যাটিংও ক্রিকেট মহলের প্রশংসা আদায় করে নিয়েছে। দুজনের জুটিতে ৬৩ বলে ১৪৩ রান ওঠে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় টম মুডি, ডেল স্টেইন ঋসভে মুগ্ধ। গতকাল ৯৭ রানে আউট হয়ে যাওয়ার পর ঋসভের দিকে এগিয়ে এসেছিলেন গুজরাতের অধিনায়ক তথা ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার সুরেশ রায়না। সেঞ্চুরি মিস করে তখন হতাশ দেখাচ্ছিল ঋসভকে। রায়না সস্নেহে গালে হাত দিয়ে অভিনন্দন জানালেন তরুণ ঋসভকে। ম্যাচের পর বললেন, ঋসভ ও সঞ্জু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত। ভারতীয় ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার সচিন ট্যুইট করে বললেন, ‘ঋসভের এই ইনিংস গত ১০ বছরের আইপিএলে তাঁর দেখা সেরা ইনিংস’। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ট্যুইট, ‘ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন...ওয়াহ...টিমদের বলছি, এই দু’জনের ওপর নজর রাখো। ওরা কিন্তু স্পেশ্যাল...।’ ঋসভ ও সঞ্জুর ইনিংসে উচ্ছ্বসিত আরও অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ট্যুইটারের মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। হরভজন সিংহর ট্যুইট, ‘ঋসভ.. অসাধারণ, কী দারুণ প্রতিভাবান এই তরুণ!’ সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি বলেছেন, ‘এর থেকে ভালো আর কী হতে পারে!’ হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘দুই প্রতিভাবান তরুণের দুর্দান্ত ইনিংস। ওদের ইতিবাচক মানসিকতা, স্কিল ও ভয়ডরহীন মনোভাব খুব ভালো লেগেছে’। বীরেন্দ্র সহবাগের টুইট, ‘যে সব ব্যাটসম্যানের নিজেদের ওপর দারুণ আস্থা থাকে আর সঙ্গে থাকে বিগ হিট নেওয়ার বিশেষ ক্ষমতা, তাদের আমার সব সময় ভাল লাগে।’ দিল্লিরই আর এক ব্যাটসম্যান তথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের টুইট,  ‘তারুণ্যের উদ্দীপনার সঙ্গে প্রবীণদের ঠান্ডা মাথা। কী দুর্দান্ত পার্টনারশিপ হল ঋষভ আর সঞ্জুর!’ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘ঋসভ সেঞ্চুরি পাওয়ার যোগ্য ছিল..ভয়ডরহীন ইনিংস। দারুণ খেলেছ’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget