এক্সপ্লোর

Kohli on Rahane: ক্রমাগত ব্যর্থ রাহানের পাশে দাঁড়িয়ে কী সাফাই দিলেন বিরাট?

Kohli on Rahane: কিন্তু এরপর ফের যেই কে সেই। কানপুর (kanpur) টেস্টে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ৩৫ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন।

মুম্বই: টানা ২ বছর ধরে ব্যাটে রান নেই। মাঝে একমাত্র মেলবোর্ন (melbourne) টেস্টে সেঞ্চুরি এসেছিল। কিন্তু এরপর ফের যেই কে সেই। কানপুর টেস্টে ব্যাট হাতে নেমে প্রথম ইনিংসে ৩৫ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন। মুম্বই টেস্টের আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তবে অফফর্মের অজিঙ্ক রাহানের (ajinkya rahane) পাশে দাঁড়ালেন বিরাট কোহলি (virat kohli)।

মুম্বই টেস্ট জয়ের পর সাংবাদিক বৈঠকে রাহানেকে নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানেই বিরাট বলেন, ''আমরা কারও ফর্ম নিয়ে বলার মতো কেউ নই। বাইরে থেকে অন্যরা যেমন মুহূর্তেই কাউকে প্রশংসায় ভাসিয়ে দেন, আবার মুহূর্তেই সমালোচনাতে ভরিয়ে দেন আমি তেমনটা ঠিক করতে পারিনা। রাহানে দলের জন্য যে গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলেছে, সেগুলো আমি ভুলিনি এবং অযথা কারও ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে একেবারেই রাজি নই।’'

Kohli on Rahane: ক্রমাগত ব্যর্থ রাহানের পাশে দাঁড়িয়ে কী সাফাই দিলেন বিরাট?

কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট না সারায় মুম্বই টেস্ট থেকে বাদ পড়তে হয় রাহানেকে। তবে আদৌ চোট নাকি খারাপ ফর্মে বাদ পড়েছিলেন টেস্ট থেকে, তা নিয়ে ধোঁয়াশা ছিলই। এরইমধ্যে শোনা যাচ্ছে যে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে রাহানের বদলে সহ অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে। 

এদিকে সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল ভারত। শুধু তাই নয়, এই জয়ের সঙ্গে সঙ্গে আইসিসি মেনস টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল ভারত। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে না যেতে ১৬৭ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী। ভারতের এই জয়ের পর শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটমহল।  

শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, টুইটে কিংবদন্তী ক্রিকেটার লিখেছেন, "অসাধারণ জয় টিম ইন্ডিয়ার জন্য। অভিনন্দন। অবশ্যই একটি স্পেশাল টেস্ট ম্যাচ। যেখানে ৪ ইনিংসে সব কটি উইকেট নিতে পেরেছে ভারত। 

আরও পড়ুন: কোভিড বিধির কড়াকড়ি, পারথ থেকে সরল অ্যাশেজের পঞ্চম টেস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget