এক্সপ্লোর

Virat On Maxwell: ''একমাত্র তুমিই এমনটা করতে পার'', ম্যাক্সওয়েলের ইনিংসে মুগ্ধ বিরাট

ICC World Cup 2023: গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এক পায়ে দাঁড়িয়ে টানা ছক্কা হাঁকিয়ে গিয়েছেন তিনি।

মুম্বই: ওয়াংখেড়ের (Wankhede) গতকালের রাত বোধহয় কোনও ক্রিকেটপ্রেমীর কাছেই ভোলার নয়। যাঁরা স্টেডিয়ামে গিয়েছিলেন, তাঁরা তো অবশ্যই সঙ্গে যাঁরা টিভিতে চোখ রেখেছিলেন তাঁরাও বোধহয় ম্যাক্সওয়েল (Glenn Maxwell) জাদুতে এখনও আচ্ছন্ন। তালিকায় অন্যান্য বর্তমান, প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন স্বয়ং বিরাট কোহলিও। কিছুদিন আগেই ইডেনে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। নিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছে। তবে গতকাল ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস দেখে চোখ ছানাবড়া কিং কোহলিরও। নিজের সোশ্য়াল মিডিয়ায় ম্য়াড ম্য়াক্সের একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ''শুধু তুমিই পারো এমন ভাবে খেলতে। পাগল করে দেওয়া ইনিংস।''


Virat On Maxwell: ''একমাত্র তুমিই এমনটা করতে পার'', ম্যাক্সওয়েলের ইনিংসে মুগ্ধ বিরাট

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে খেলেন ম্য়াক্সওয়েল। বেশ কয়েক বছর ধরে এক সঙ্গে খেলছেন বিরাটের সঙ্গে। দুজনের বন্ধুত্বের খবর কারও অজানা নয়। মাঠে হোক বা মাঠের বাইরে বিরাট -ম্যাক্সওয়েলের সম্পর্ক বরাবরই মধুর। এবার নিজের আরসিবি সতীর্থকে তাঁর ঐতিহাসিক ইনিংসের জন্য সার্টিফিকেট দিলেন কিং কোহলি। 

তিনি নাকি ধরে খেলতে পারেন না। তিনি নাকি সিঙ্গলসে খেলতে পারেন না। তিনি ক্রিজে এসে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করেন আর নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ম্যাক্সওয়েলের ফুটওয়ার্ক নেই, তিনি কোনও ব্যাকারণগত ক্রিকেটীয় শট খেলেন না, বারবার শোনা গিয়েছে এমনটা। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ২০১ রানের ইনিংসের পর অবশ্য় ছবিটা অনেকটাই বদলেছে। অজি অলরাউন্ডারের ক্রিজে অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়ে টিকে থেকে দলকে সেমিফাইনালে তোলা, এক পায়ে যেভাবে দাঁড়িয়ে একটা গোটা দলের বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিলেন, তাতে এখনও আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। স্বয়ং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও গতকালই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন যে তাঁর দেখা সেরা ওয়ান ডে ইনিংস এটি। এবার গ্লেনের ফুটওয়ার্ক নিয়ে ওঠা প্রশ্নও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাস্টার ব্লাস্টার।

কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে এক পোস্টে সচিন লিখেছেন, ''জীবন ও ক্রিকেট অনেকটা সমান্তরাল। কখনও তা আপনাকে পেছনে টেনে আনে তো কখনও এগিয়ে দিতে সাহায্য করে। গতকাল খেলা চলাকালিন ম্যাক্সওয়েলের পায়ে ক্র্যাম্প এসেছিল। ক্রিজে থাকতে হয়েছিল এরপরও তাঁকে। চোখ বলের ওপর রাখতে হচ্ছিল। হাত ও চোখের সমন্বয় আরও দুর্দান্তভাবে হয়েছিল তাঁর। অসাধার ব্যাট চালিয়েছিল ও। বিভিন্ন ফর্ম্যাটের খেলায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম ফুটওয়ার্কের প্রয়োজন হয়। আবার কখনও ফুটওয়ার্ক না থাকাটাও দারুণ একটা বিষয় হয়ে যায়।''

 

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget