এক্সপ্লোর

আর্চারের দুরন্ত বোলিং, রুটের সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড

চলতি বিশ্বকাপে জো রুটের দ্বিতীয় শতরান। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হেলায় হারিয়ে দিল আয়োজক দেশ ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ইংরেজদের পেস ব্যাটারি আক্রমণে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

সাউদাম্পটন: চলতি বিশ্বকাপে জো রুটের দ্বিতীয় শতরান। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হেলায় হারিয়ে দিল আয়োজক দেশ ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ইংরেজদের পেস ব্যাটারি আক্রমণে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাটসম্যান বাউন্সার-অস্ত্রে নাজেহাল করেছিল ক্যারিবিয়ান পেসাররা। শুক্রবার সেই অস্ত্রেই তাদের ঘায়েল করল ইংল্যান্ডের পেস আক্রমণ। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে ৪৪.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এরপর রান তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। জো রুচ ৯৪ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। একদিনের কেরিয়ারের ১৬ তম সেঞ্চুরি ইনিংসে রুট ১১ টি বাউন্ডারি মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পূরন (৬৩) ছাড়া অন্য অন্য কোনও ব্যাটসম্যান ক্রিজে টিকে থেকে লড়াই করতে পারেননি। পূরণের একদিনের ক্রিকেটে এটাই প্রথম হাফসেঞ্চুরি। শিমরন হেটমেয়ার ৩৯ রান করেন। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ৮৯ রান যোগ করেন। যে উইকেটে ধৈর্য্য ধরে খেলা দরকার ছিল সেখানে ক্রিস গেইল (৩৬) ও আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।তাঁদের টি ২০-র ধাঁচে ব্যাটিংয়ের খেসারত ওয়েস্ট ইন্ডিজকে দিতে হল। ইংল্যান্ডের তরুণ পেসার জোফরা আর্চার (৩০ রানে ৩ উইকেট) ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলে দেন। এছাড়াও মার্ক উড (১৮ রানে ৩ উইকেট), ক্রিস ওকস (১৬ রানে ১ উইকেট) এবং লিয়াম প্লুাঙ্কেট (৩০ রানে ১ উইকেট)-এর মতো বোলাররাও দাপট দেখান। স্বল্পরানের পুঁজি নিয়ে বোলিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়া। কিন্তু রুট ও জনি বেয়ারস্টো (৪৫) তাদের আশায় জল ঢেলে দেন। তাঁদের জুটিতে ওঠে ৯১ রান। এরপর ওকস (৪০) রুটকে সঙ্গত দিয়ে যান।

সেরা শিরোনাম

SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
ICC Ranking: টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স
টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget