এক্সপ্লোর

Babar Azam Record: করাচিতে বাবরের নতুন নজির, সুনীল গাওস্করকে ছুঁলেন পাক অধিনায়ক

Babar Azam Record: ৫০৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে পাকিস্তান। অধিনায়কোচিত ইনিংস খেলে একের পর এক রেকর্ডে গড়েছে ও ভেঙেছেন বাবর আজম।

করাচি: জীবনের সেরা ইনিংস খেললেন কি না জানা নেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ১৯৬ রানের ইনিংস এখন বিশ্বজুড়ে বন্দিত হচ্ছে। টেস্টে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। ৫০৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে পাকিস্তান। অধিনায়কোচিত ইনিংস খেলে একের পর এক রেকর্ডে গড়েছে ও ভেঙেছেন বাবর আজম। সেই তালিকায় এবার রয়েছেন সুনীল গওস্করের সঙ্গে একই সারিতে বসে পড়া। চতু্র্থ ইনিংসে চারশো বা তার বেশি বল খেলার তালিকায় লিটল মাস্টারের সঙ্গে একই তালিকায় রয়েছেন তিনি। গাওস্কর ৪৪৩ বল খেলেছিলেন চতুর্থ ইনিংসে একটি ম্যাচে। বাবর নিজের ৪২৫ বলে ১৯৬ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে। 

অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ৪০৮ রানের বিশাল লিড নিয়েও পাকিস্তানকে ফলো অন করতে বাধ্য করেনি অস্ট্রেলিয়া। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছিল। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অযথা সময় নষ্ট করতে রাজি হননি প্যাট কামিন্সরা। ২ উইকেটে ৯৭ রানের মাথায় অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৫০৬ রানের।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলের ২ রানের মাথায় আউট হন ইমাম উল হক। তিনি মাত্র ১ রান করেছিলেন। আজহার আলি দলের ২১ রানের মাথায় আউট হন। তিনি করেন ৬। এর পর বাবর বাবর ও আবদুল্লাহ শফিক ইনিংসের হাল ধরেন। শফিক ৯৬ করে আউট হওয়ার পরেই ফাওয়াত আলমও মাত্র ৯ রান করে আউট হয়ে যান। তার পর মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন বাবর। শেষ পর্যন্ত ১৯৬ রান করে আউট হন বাবর। রিজওয়ান করেন অপরাজিত ১০৪ রান। ৭ উইকেট হারিয়ে ৪৪৩ করে পাকিস্তান। ম্যাচ ড্র হয়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget