এক্সপ্লোর

PAK vs ZIM: জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের হারের জন্য রামিজকে দুষলেন আমির, ভরাডুবি মানতে নারাজ আফ্রিদি

Pakistan Cricket Team: জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩০ রান তাড়া করতে নেমে ১ রানে পরাজিত হয় পাকিস্তান দল। সেই নিয়ে দোযারোপের পালা অব্যাহত।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে (T20 World Cup) জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের (PAK vs ZIM) পরাজয়ের পর প্রায় এক দিন কাটতে চলল। তাও এই হার যেন কোনওভাবেই মানতে পারছেন না পাকিস্তানিরা। বাবর আজমদের ব্যর্থতার পর দোষারোপের পালা শুরু হয়ে গিয়েছে। এবার সরাসরি দলের পরাজয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাচকদের দুষলেন মহম্মদ আমির (Mohammad Amir)।

তারকাদের মতামত

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দলের নির্বাচন নিয়ে একরাশ হতাশা প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রথম দিন থেকে আমি বলে আসছি যে দলের নির্বাচন ঠিক হয়নি। এখন এই হারের দায় কে নেবেন? সময় এসেছে পিসিবির চেয়ারম্যান যিনি নিজেকে ভগবান ভাবেন এবং দলের প্রধান নির্বাচক, উভয়কেই বিদায় জানানোর।' 

 

আমিরের মতামতের সঙ্গে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদের (Shahid Afridi) মতামতের তেমন মিল নেই। শাহিদের মতে জিম্বাবোয়ে যোগ্য দল হিসাবেই ম্যাচটি জিতেছে। 'এই ফলাফলকে আপসেট বলা চলে না। কেউ ম্যাচ দেখলে সে স্পষ্টতই বুঝবে যে জিম্বাবোয়ে ম্যাচের প্রথম বল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে এবং ব্যাটিং পিচে কীভাবে অল্প রান করেও ম্যাচ জেতা যায়, তা সকলকে দেখিয়ে দিয়েছে। জয়ের জন্য জিম্বাবোয়েকে অনেক ধন্যবাদ। তোমাদের কঠোর পরিশ্রমের ফল পেয়েছ তোমরা।'   

 

 

ম্যাচের বিবরণ

মেলবোর্নে আয়ার্ল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পর ২৪ ঘণ্টাও কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। এবার পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে। পারথে ম্যাচ শুরু হওয়ার আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি যে, অঘটন অপেক্ষা করে রয়েছে। বরং প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ১৩০/৮ তোলার পর পাকিস্তানের জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটারেরা। শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেন। স্নায়ুর চাপ সামলে ম্যাচও বার করে নিলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget