এক্সপ্লোর

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেটে তুমুল ঝামেলা, একসঙ্গে পদত্যাগ করলেন তিন কোচ!

Micky Arthur: পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক।

লাহৌর: পাকিস্তান (Pakistan) ক্রিকেটে ডামাডোল চলছে!

বিশ্বকাপের (ODI World Cup) পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে পরাজয়। লাগাতার ব্যর্থতার মুখোমুখি হচ্ছে গোটা দল। তবে ফের নতুন করে এক চাপ সৃষ্টি হল পাক শিবিরে। গ্রান্ট ব্র্যাডবার্নের পর এবার মিকি আর্থার ও অ্যান্ড্রু পুটিক ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে। এমনটি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে যে, জানুয়ারি মাস শেষ হলে তিনজনকে দেখা যাবে না দায়িত্বে।

পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাবর আজ়মের দলের ব্যর্থতার পর তিন বিদেশি কোচকে জাতীয় দলের বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করতে বলেছিলেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। তাঁদের নিয়োগপত্রও দেওয়া হেয়েছিল। যদিও চুক্তির বাইরে এই প্রস্তাবে রাজি হননি কেউ। শোনা যাচ্ছে আর্থার, ব্র্যাডবার্ন এবং পুটিক — তিন জনেই সরাসরি তাঁদের আপত্তির কথা পিসিবিকে জানিয়ে দেন। পিসিবির সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার পর নতুন কাজও খুঁজে নিয়েছিলেন সকলে। এ বার আনুষ্ঠানিক ভাবে তিন জনই ইস্তফা দিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদ থেকে। তাঁদের ইস্তফার খবর সমাজমাধ্যমে জানিয়েছে পিসিবি।

এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের কোচিং স্টাফদের বদলে দিয়েছে পাক বোর্ড। আর্থার ছিলেন পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেটে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের প্রধান কোচ। ব্র্যাডবার্ন এর আগে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন পাকিস্তানের ফিল্ডিং কোচ। অন্য দিকে, ব্র্যাডবার্নকে প্রধান কোচ করার পর পুটিককে ব্যাটিং কোচ করেছিলেন পিসিবি কর্তারা। গত নভেম্বরে তিন দলকেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেন তাঁরা।

সদ্য শেষ হওয়া ২০২৩ বিশ্বকাপে একেবারেই ভাল ফল করতে পারেনি পাকিস্তান। দেশে কাপ আনার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, বাবর আজমদের ফিরতে হয়েছিল খালি হাতে। গ্রুপ পর্বের ৯টি ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছিল মাত্র ৪টিতে এবং বাকিগুলোতে হারের মুখ দেখতে হয়। এমনকী বহু ম্যাচ জয়ের দোরগোড়ায় এসেও হারতে হয়েছিল তাদের। এরপরই প্রাক্তন তারকাদের কটাক্ষের শিকার হতে হয় গোটা দলকে। সেই সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন টিম ডিরেক্টর মিকি আর্থার এবং ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক। অবশেষে তাঁরা ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে।

আরও পড়ুন: Avishek Das: ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ ঘটানো বাঙালি ক্রিকেটার ৪ বছর মাঠের বাইরে! ২২ গজে ফিরবেন কবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget