এক্সপ্লোর

T20 World Cup: ''ফাইনাল খেলার যোগ্যতাই ছিল না পাকিস্তানের'', বিস্ফোরক আমির

ENG vs PAK: মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। আর তারপরই প্রাক্তন পাক পেসারদের বাবরদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন।

মেলবোর্ন: তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই সেদিন চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুরুতেই ভারতকে ধাক্কা দিয়েছিল পাকিস্তান। আজ থেকে চার বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অন্যতম তুরুপের তাস ছিলেন মহম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনও বাঁহাতি আমিরের অভাব মাঝে মঝ্যে বোধ করে পাকিস্তান শিবির। যদিও শাহিন আফ্রিদি এসে কিছুটা সেই অভাব মিটিয়ে দিয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক পেসার। তিনি মনে করেন যে পাকিস্তান দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার যোগ্যতাই ছিল না।

কী বলছেন আমির?

ম্যাচের পর প্রাক্তন পাক পেসার এক সাক্ষাৎকারে বলেন, ''আমার মনে হয় পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এই দলের কোনও যোগ্যতাই ছিল না ফাইনাল খেলার। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি, তা গোটা বিশ্ব জানে। আল্লাহর অনেক আশীর্বাদ রয়েছে আমাদের ওপর। পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে কেমন ফল হতে পারে।''

দলের ব্য়াটিং লাইন আপকে প্রশ্নের মুখে ফেলে আমির বলেন, ''এমসিজির পিচ যে বোলারদের সাহায্য করবে তা জানাই ছিল। আমি আগেই বলেছিলাম যে প্রথম ম্যাচের মত পিচ হলে পাক ব্য়াটিংকে ভুগতে হবে। ঠিক সেটাই হয়েছে। হ্যারিসের প্রতিভা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু কখন, কোন শট খেলতে হবে তা বুঝতে হবে। আদিল রাশিদকে ওভাবে আক্রমণ করতে গিয়ে ও উইকেট ছুড়ে এসেছে। সেখানে স্টোকস দেখিয়ে দিল যে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।''

স্টোকসের প্রশংসায় কারান

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক তিনি । মেলবোর্নে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। পাক ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারানই। তবে তাঁর মতে, পুরস্কারটা প্রাপ্য ছিল বেন স্টোকসের।

ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর কারান বলেছেন 'মনে করি না আমি এটা পাওয়ার যোগ্য। যেভাবে স্টোকস ওই ইনিংসটা খেলল তাতে করে ওর ম্যাচের সেরা হওয়া উচিত।' যোগ করেছেন, 'আমরা এই মুহূর্তটা খুব উপভোগ করব। খুব স্পেশাল একটা মুহূর্ত। এখানকার স্কোয়ার বাউন্ডারিগুলো খুব বড়। সেই কারণে পিচে বল হিট করতে পারলে পেসারদের সুবিধা হয়েছে। বল সুইং করেছে দুই দিকে।'

স্টোকসের প্রশংসা করে কারান বলেন 'আমাদের জন্য ও হচ্ছে সেরা।' ম‌্যাচ সেরা হওয়ার পাশাপাশি কারান টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। নিয়েছেন ১৩টি উইকেট। ওভার প্রতি মাত্র ৬.৫০ রান খরচ করেছেন।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget