এক্সপ্লোর

ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান

কার্ডিফ: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে সহজেই আট উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। আগামীকাল দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত ও বাংলাদশের মধ্যে যে দল জিতবে, ফাইনালে তাদের মুখোমুখি হবে পাকিস্তান। ফল যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি উপমহাদেশেই আসছে। আজ প্রথম সেমি-ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।  এই ম্যাচে পাকিস্তান দলে দুটি বদল হয়। চোটের জন্য খেলতে পারেননি না বাঁ হাতি পেসার মহম্মদ আমির। তাঁর বদলে দলে আসেন আনকোরা রুম্মান রইস। ফাহিম আশরফের বদলে দলে আসেনন লেগস্পিনার শাদাব খান। ইংল্যান্ড দলেও একটি বদল হয়। জেসন রয়ের বদলে দলে আসেন জনি বেয়ারস্টো। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ভাল পারফরম্যান্স দেখালেন রুম্মান। তিনি ৯ ওভার বল করে ৪৪ রান দিয়ে দুটি উইকেট নেন। ৪৯.৫ ওভারে ২১১ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। জনি বেয়ারস্টো (৪৩), জো রুট (৪৬), ইয়ন মর্গ্যান (৩৩) ও বেন স্টোকস (৩৪) লড়াই করেন। বাকিরা কেউই সেভাবে রান পাননি। রুম্মান ছাড়া ভাল বল করেন জুনেইদ খান (৪২ রানে ২ উইকেট) ও হাসান আলি (৩৫ রানে ৩ উইকেট)। ম্যাচের শুরুটা ভাল করার পর শেষটাও ভাল করল সরফরাজ আহমেদের দল। অল্প রান করে প্রবল চাপে পড়ে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে ফাইনালে যেতে গেলে ইংরেজ বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হত। কিন্তু ইংরেজ বোলাররা ভাল পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি। আজহার আলি ও ফাখর জামান সাবলীলভাবেই ব্যাটিং করেন। অর্ধশতরান করেন ফাখর জামান (৫৭)। আজহার ৭৬ রান করে আউট হন। বাবর আজম ৩৮ ও মহম্মদ হাফিজ ৩১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান দল- আজহার আলি, ফাখর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, রুম্মান রইস, শাদাব খান, হাসান আলি ও জুনেইদ খান। ইংল্যান্ড দল- জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মর্গ্যান, জোস বাটলার, বেন স্টোকস, মইন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জেক বল।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget